আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এমপি একরামুলকে আ. লীগ থেকে বহিষ্কারের সুপারিশ

এমপি একরামুলকে আ. লীগ থেকে বহিষ্কারের সুপারিশ

আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবী থেকে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য দলীয় হাইকমান্ডে সুপারিশ করা হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) বিকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে এমন সুপারিশ করার প্রস্তাব গৃহীত হয়।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সভায় উপস্থিত জেলা আওয়ামী লীগের ৮০ শতাংশ সদস্যের সর্ব সম্মতিক্রমে এই সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল এ সংক্রান্ত চিঠি আওয়ামী লীগ দলীয় সভানেত্রী-সম্পাদক বরাবর পাঠানো হবে।

তিনি বলেন, পাঁচটি এজেন্ডা নিয়ে শুরু হওয়া জেলা আওয়ামী লীগের এই কার্যকরি সভায় সকল বক্তার বক্তব্যে একরামুল করিম চৌধুরীর দল বিরোধীতার বিষয়ে ক্ষোভ ফুটে ওঠে। এসময় সকলে একরামুল করিম চৌধুরীকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের দাবি তোলেন। পরে উপস্থিত সদস্যদের দাবির প্রেক্ষিতে একরামুল করিম চৌধুরী এমপিকে আওয়ামী লীগ থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য দলীয় হাইকমান্ডে সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আহবায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, একরামুল করিম চৌধুরী আমাদের দলের মনোনয়নে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েও সদ্য সমাপ্ত পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী এবং দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলেছেন। তাই আজকের সভায় জেলা আওয়ামী লীগের সদস্যদের দাবির প্রেক্ষিতে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ-পদবি থেকে অব্যাহতি বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির এই সভায় জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেলসহ জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী সদস্য।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত