আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

পুলিশী নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

পুলিশী নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ তুলে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে নিহতের স্বজন ও স্থানীয়রা।

সোমবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাগলা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, সোমবার দুপুরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান ৩৫ বছর বয়সী উজির মিয়া। এর পরপরই তার লাশ নিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেন এলাকাবাসী।

নিহত উজির মিয়ার পরিবার ও আত্মীয় ছাত্রলীগকর্মী ইমরান বলেন, ‘আমার ভাইকে চুরির মামলা দিয়ে আটক করে জেল হাজতে নিয়ে নির্মমভাবে মারধর করে হত্যা করা হয়েছে। দোষীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা অবরোধ তুলব না।’

পুলিশের হেফাজতে আসামির মৃত্যুর বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ‘আসামিকে আটক করা হয়েছিল ৯ ফেব্রুয়ারি। এক দিন হাজতে রেখে পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ১১ তারিখে তিনি জামিনে মুক্ত হয়ে বাড়ি চলে যান। এরপর কোনো একদিন হয়তো তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু আজকে সকালে নাকি তার মৃত্যু হয়েছে। তবে এখনো বিস্তারিত কিছু বলতে পারছি না। আমরা খোঁজ নিচ্ছি।’

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত