আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আন্তর্জাতিক কেমিক্যাল গবেষণা প্রতিযোগিতায় তৃতীয় শাবি শিক্ষার্থী

আন্তর্জাতিক কেমিক্যাল গবেষণা প্রতিযোগিতায় তৃতীয় শাবি শিক্ষার্থী

‘সামার ইন্টার্ন কম্পিটিশন অব রিসার্চ অ্যাবস্ট্রাক্ট সাবমিশন’ প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইত্তেফাক অনলাইনকে তিনি এ বিষয়টি জানান। ইমরান শাবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আন্ডারগ্রাজুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিযোগিতাগুলোর অন্যতম ‘সামার ইন্টার্ন কম্পিটিশন অব রিসার্চ অ্যাবস্ট্রাক্ট সাবমিশন’। ‘আমেরিকার ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স’ (এআইসিএইচই) এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

ফাইনাল পর্বের ব্যাপারে রিফাত বলেন, এ প্রতিযোগিতার ফাইনাল পর্ব সাধারণত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে। তবে, করোনা মহামারির কারণে এবছরের প্রতিযোগিতা ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৮টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।

এ প্রতিযোগিতার ধাপগুলো সম্পর্কে তিনি বলেন, সাধারণত তিন ধাপে এ প্রতিযোগিতা হয়ে থাকে। প্রথম ধাপে, রিসার্চ পেপার জমা দিতে হয়, দ্বিতীয় ধাপে, রিসার্চ পেপার সিলেকশন এবং ভাইবা, আর তৃতীয় ধাপ হচ্ছে ফাইনাল পর্ব।

এ প্রতিযোগিতার গবেষণার তার গবেষণা বিষয় সম্পর্কে বলেন, ‘চিটাগুড় থেকে ইথানল উৎপাদন বৃদ্ধিকরণ' বিষয়ক রিসার্চ পেপার ২০২১ এর ১২ ডিসেম্বর পেপার জমা দেই। যেটি, ২ জানুয়ারি সিলেক্ট হয়েছে বলে ‘এআইসিএইচই’র পক্ষ থেকে জানানো হয়। এবং, একইদিন তারা আমার ভাইবাও নেয়।

সবশেষ, ২৩ জানুয়ারি ফাইনাল প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছি বলে, ‘এআইসিএইচই'র পক্ষ থেকে বলা হয়। আর এ প্রতিযোগিতার মেন্টর হিসেবে ছিলেন শাবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু ইউসুফ।

ফাইনাল পর্বের অন্যদের বিষয়ে তিনি বলেন, প্রতিযোগিতায় প্রথম হয়েছে কানাডার কেন্না এবং দ্বিতীয় হয়েছে আমেরিকার টমাস।

এ বিষয়ে শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, এটা অবশ্যই খুশির খবর। ‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিযোগিতায় দেশব্যাপী দ্বিতীয় অবস্থানের পর আজকের এমন খবর অবশ্যই আনন্দের। আশা করি, সামনের দিনগুলিতে শাবি এমন প্রতিযোগিতায় উত্তরোত্তর উন্নতির মাধ্যমে দেশকে আরও অনেকবেশি এগিয়ে নিয়ে যাবে।

উল্লেখ্য, রিফাতের পিতা মো. রফিক ঘরামী এবং মাতা শিউলি বেগম। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামে।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত