আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাংলাদেশের জন্য শেখ হাসিনা আল্লাহর দান: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশের জন্য শেখ হাসিনা আল্লাহর দান: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এমএম মান্নান এমপি বলেছেন, আমাদের দেশের জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আল্লাহর দান। তিনি সাধারণ মানুষের জন্য তার মহান বাবারমতোই কাজ করছেন। আমরা তার সাথে গত কয়েক বছর ধরে কাজ করে চিনতে পেরেছি তিনি সবসময় গ্রাম, গ্রামের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ও দিনমজুরের কথা চিন্তা করেন। তার সব প্রকল্প আর পরিকল্পনায় খেয়াল রাখেন নারী ও দারিদ্র মানুষের উপকারের কথা আছে কিনা। এমন চিন্তা নিয়েই শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন।

বুধবার ( ৩০ মার্চ ) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের চান্দভরাং উচ্চ বিদ্যালয় ও কলেজের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন এবং বার্ষিকক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরও বলেন, তোমরা ছেলে-মেয়েদের পরিশ্রম করতে হবে। পড়া-লেখা করতে হবে। তার পর তোমরা দুনিয়ার অন্য মানুষের সঙ্গে গর্ব করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। শিক্ষর্থীদের প্রতি এমন আবেদন করেন।

চান্দভরাং উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি এটিএম শোয়েব আহমদের সভাপতিত্বে ও স্কুলের সহকারি শিক্ষক আব্দুল মোমিন মামুনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের ভাপরপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, ইউএনও নুসরাত জাহান, স্থানীয় আ’লীগের সভাপতি আবুল হোসেন, আ’লীগ নেতা তজম্মুল আলী, যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ জসিম উদ্দিন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আকমল হোসেন, ওসমানীনগর সার্কেল রফিকুল ইসলাম, বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন ও ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত