আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

চ্যানেল নাইনে রমজানের বিশেষ ইসলামিক শো ‘উৎকর্ষতায় মুসলিম’

চ্যানেল নাইনে রমজানের বিশেষ ইসলামিক শো ‘উৎকর্ষতায় মুসলিম’

ছবি: এলএবাংলাটাইমস

পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল নাইনে শুরু হয়েছে জীবন-ঘনিষ্ঠ বিশেষ ইসলামিক শো 'উৎকর্ষতায় মুসলিম’। রমজান মাস-জুড়ে প্রতিদিন বিকেল ৪টায় দর্শকরা এ অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। বিজলী ক্যাবলস্ এর সৌজন্যে ‘উৎকর্ষতায় মুসলিম’‘শো’তে কোরআন ও সুন্নাহর আলোকে একজন আদর্শ মুসলিম হিসেবে বেড়ে উঠা এবং পরিবার, প্রতিষ্ঠান ও সমাজ গড়ার উপায় নিয়ে আলোচনা করা হবে। অনুষ্ঠানে প্রখ্যাত সব ইসলামি গবেষক ও চিন্তাবিদরা অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানের সঞ্চালনা ও পরিকল্পনায় রয়েছেন ইসলামিক গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব এবং ‘মুসলিম রিসার্চ সেন্টার’ এর প্রেসিডেন্ট ও কো-ফাউন্ডার মুহাম্মাদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন। ‘উৎকর্ষতায় মুসলিম’ শো’র বিষয়বস্তুর মধ্যে থাকছে, ‘শিশুদের বিকাশে বাবা-মায়ের ভূমিকা’, ‘স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক উন্নয়ন’, ‘বাচনভঙ্গি ও স্বভাব পরিবর্তন’, ‘আদর্শ ব্যবসায়িক প্রতিষ্ঠান গঠনে করণীয়’, ‘শান্তিময় সমাজ গঠনে প্রকৃত মুসলমানের ভূমিকা’, ‘সংযম ও গুনাহ থেকে বাঁচার উপায়’, ‘মুমিনের চারিত্রিক গুণাবলি উপস্থাপন’ ইত্যাদি।

এ প্রসঙ্গে মুহাম্মাদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন বলেন, “ইসলামিক মূল্যবোধ চর্চা ও জীবনাচরণ নিয়ে আমাদের সবার মনে খুঁটিনাটি নানা প্রশ্ন থাকে। উৎকর্ষতায় মুসলিম অনুষ্ঠানে সেসব বিষয় দর্শকদের হাতে-কলমে শিখিয়ে ও জানিয়ে দেয়া হবে। এতে তারা শারীরিক ও আত্মিক উন্নয়নের পাশাপাশি অধিকতর উন্নত সমাজ গড়তেও সাহায্য করতে পারবেন।”

চ্যানেল নাইন এর হেড অব মার্কেটিং খন্দকার মুরাদ বলেন, “পবিত্র রমজান উপলক্ষে চ্যানেল নাইন বৈচিত্র্যময় ইসলামিক অনুষ্ঠান নিয়ে দর্শকদের কাছে হাজির হয়েছে। ‘উৎকর্ষতায় মুসলিম’ অনুষ্ঠানে প্রখ্যাত সব ইসলামি গবেষক ও চিন্তাবিদরা অংশ নেবেন। শো’টি দর্শকদের ভালো লাগবে এমনটাই আমি আশা করি।”

অনুষ্ঠানটি পরবর্তীতে মুসলিম রিসার্চ সেন্টারের ইউটিউব পেইজে পাওয়া যাবে।

https://www.youtube.com/channel/UC2nVbYJchPDMcve0RV_EJOg

 

শেয়ার করুন

পাঠকের মতামত