আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ঢাকা বিমানবন্দরে দুই বিমানের মধ্যে সংঘর্ষ, ফ্লাইট বাতিল

ঢাকা বিমানবন্দরে দুই বিমানের মধ্যে সংঘর্ষ, ফ্লাইট বাতিল

ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের হ্যাঙ্গারে দুই বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রবিবার (১০ এপ্রিল) সংঘটিত এ দুর্ঘটনার ফলে দুবাইগামী একটি ফ্লাইট বাতিল করে বিমান।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানায়, রবিবার বেলা ৩টার দিকে একটি বোয়িং বিমানের মেরামত শেষে সেটিকে হ্যাঙ্গারে প্রবেশ করানো হচ্ছিলো। এ সময় এর সম্মুখ অংশের (নোজ) সঙ্গে আরেকটি বোয়িং বিমানের পেছনের অংশের (টেইল) সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত বিমান দুটি বোয়িং বি-৭৩৮ ও বোয়িং ৭৮৭।

দুর্ঘটনার পরই বোয়িং দুটিকে ইঞ্জিনিয়ারিং ও মেইন্টেনেন্স ইউনিটে পাঠানো হয়। বিমান দুইটির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে কাজ করছে ইঞ্জিনিয়ার ও কর্মকর্তারা।

এদিকে দুর্ঘটনার ফলে রবিবারের দুবাইগামী একটি ফ্লাইট বাতিল করা হয়। পরে ফ্লাইটটির যাত্রার সময় সোমবার (১১ এপ্রিল) বেলা ১১টায় পুনঃনির্ধারণ করা হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত