আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সাতক্ষীরায় পুলিশ-চোরাকারবারী সংঘর্ষ, নিহত ১

সাতক্ষীরায় পুলিশ-চোরাকারবারী সংঘর্ষ, নিহত ১

সাতক্ষীরার গজালিয়া বিলে ডিবি পুলিশের সাথে সংঘর্ষে  মনিরুল ইসলাম নামের  একজন চোরাকারবারী নিহত হয়েছে। এ সময় তাদের দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন এক কনস্টেবলসহ দুই পুলিশ সদস্য। সংঘর্ষে আরও কয়েকজন চোরাকারবারী গুলিবিদ্ধ হয়ে পালিয়ে গেছে।  মঙ্গলবার রাতে সদর উপজেলার শিকড়ি গ্রামের কাছে গজালিয়া বিলে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, ভারত থেকে চোরাকারবারীরা ফেনসিডিল নিয়ে আসছে এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল গজালিয়া বিলে অবস্থান নেয়। পুলিশ ফেনসিডিল আটক করতেই শুরু হয় সংঘর্ষ। চোরাচালানিরা ধারালো অস্ত্র দিয়ে আবদুর রহিম নামের এক কনস্টেবলকে কুপিয়ে ও এএসআই আমিনুল ইসলামকে পিটিয়ে আহত করে। এসময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে চোরাকারবারী মনিরুলকে (২৭)  পড়ে থাকতে দেখা গেলেও অন্যরা পালিয়ে যায়। রাতে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার মনিরুলকে মৃত ঘোষণা করে। মনিরুল সদর উপজেলার কালিয়ানি ছয়ঘরিয়া গ্রামের  রজব আলির ছেলে।এদিকে রাতে মনিরুল ও তার সহযোগী মোসেলউদ্দিনের বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে।  পুলিশ ওই দুই পরিবারের ছয় সদস্যকে ধরে এনেছে বলে জানা গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত