আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন

ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন যোগাযোগ। সোমবার (১১ এপ্রিল) পুনরায় ট্রেন যোগাযোগ চালুর অনুমতি দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তুতি শেষ হলে এক সপ্তাহের মধ্যে পুনরায় এ রুটে যাত্রীবাহী ট্রেন চলবে।

ভারতের সংবাদ সংস্থা এএনআই এ খবর প্রকাশ করেছে। এএনআই জানায়, দুই দেশের মধ্যে ট্রেন সার্ভিস পুনরায় চালুর জন্য গত সপ্তাহে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে সোমবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রাণালয় দুই দেশের মধ্যে ট্রেন চলাচল পুনরায় চালু করার অনুমতি দিয়েছে। এক সপ্তাহের মধ্যে এ ট্রেন যোগাযোগ চালু হবে।

সূত্র জানায়, করোনা মহামারিতে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল করতে চায় উভয় দেশ। গত ২৬ মার্চ থেকে পুনরায় মৈত্রী এক্সপ্রেস ও মিতালী ট্রেন চালু হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত আর চালু হয়নি। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে সপ্তাহখানেকের মধ্যে রুটটি চালু করা সম্ভব হবে।

এজন্য ব্যুরো অব ইমিগ্রেশন, ভারতীয় রেলওয়ে, স্বাস্থ্য বিভাগ ও নিরাপত্তা সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত