আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত মুহিত

মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত মুহিত

চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার (১ এপ্রিল) বেলা সোয়া ২টার দিকে সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে মা-বাবার পাশে রায় নগরস্থ পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, তিনি ছিলেন আমার বড় ভাই, আমার নেতা। আমার কাজের প্রধান তদারককারী ছিলেন। আমি তার নেতৃত্বে কাজ করেছি। তিনি আদর্শ ব্যক্তি ছিলেন। তিনি সৎ ও নির্লোভ ছিলেন। সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া সবক্ষেত্রেই তার বিচরণ ছিল। তিনি আমাদের প্রজন্মের আদর্শ।

বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, মুহিত ভাইয়ের মৃত্যুতে আমারা অভিভাবক হারালাম। দেশের মানুষ একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ হারাল।

সিলেট-৬ আসনের হাফিজ আহমদ মজুমদার বলেন, আমাদের প্রিয় মুহিত ভাই। তিনি আমার দুই বছরের সিনিয়র। আমরা একসঙ্গে এমসি কলেজে পড়তাম। তিনি একটি সফল জীবন যাপন করে গেছেন। জীবন নিয়ে তিনি তৃপ্ত ছিলেন।

মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক চিফ হুইপ আব্দুস শহিদ বলেন, ‘তিনি আমাদের গর্ব, আমাদের আদর্শ। বাংলাদেশ তার এক রত্নকে হারাল। সুনামগঞ্জ-৩ আসনের এমপি মুহিবুর রহমান মানিক বলেন, আবুল মাল মুহিত সিলেটের ক্ষণজন্মা মহাপুরুষ। তাকে হারিয়ে আমরা শোকাহত।

হবিগঞ্জের এমপি আব্দুল মজিদ খান বলেন, মুহিত ভাইয়ের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়, একজন কীর্তিমান মহাপুরুষের মহাপ্রয়াণ। তার আদর্শ আমরা অনুসরণ করব।

সব শেষে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুহিতের অনুজ, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে মোমেন বলেন, ‘কারো মনে কষ্ট দিয়ে থাকলে তাকে আপনারা ক্ষমা করে দেবেন। তার কোনো দেনা থাকলে আমি পরিশোধ করব।‘আমরা যেনো উনার মতো সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে জনগণের মঙ্গলে কাজ করতে পারি এই দোয়া করবেন।

আরও বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের হাবিবুর রহমান হাবিব,সিলেট-২ আসনের এমপি মুকাব্বির খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদসহ আরও অনেকে। জানাজায় সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসকসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

জানাজার পর মুহিতের মরদেও নগরের রায়নগরে পারিবারিক কবরস্থানে নিয়ে হয়। সেখানে তার বাবা প্রয়াত অ্যাডভোকেট আবু আহমদ আব্দুল হাফিজ এবং মা সৈয়দ শাহার বানু চৌধুরীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

এর আগে, শনিবার  সন্ধ্যায় ঢাকা থেকে মুহিতের মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যান সিলেটের পথে রওয়ানা হয়ে রাতে নগরের হাফিজ কমপ্লেক্সে এসে পৌঁছায়। সেখানে মরদেহ গ্রহণ করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

এদিকে, সাবেক অর্থমন্ত্রীর মরদেহ সিলেটে পৌঁছার আগে থেকেই জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীর ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা ধোপাদিঘীরপাড় হাফিজ কমপ্লেক্সে ভিড় করেন। এ সময় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে বাসার আঙ্গিনা।
শুক্রবার (২৯ এপ্রিল) দিনগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সা‌বেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

আবুল মাল আবদুল মুহিত বেশ কিছুদিন ধরে বার্ধক্যের নানা জটিলতা ও লিভার ক্যানসারে ভুগছিলেন। তাকে কয়েক দফা হাসপাতালে ভর্তিও করা হয়। এরপর শুক্রবার রাতে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। মুক্তিযুদ্ধে দেশের পক্ষে অনন্য অবদান রাখা দেশের এই কৃতি সন্তান ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। ১১ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। মুহিতের পরিবারের অন্যান্য সদস্যরা উচ্চ শিক্ষায় শিক্ষিত।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত