আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দুই বছর পর ঈদগাহে ঈদ জামাত

দুই বছর পর ঈদগাহে ঈদ জামাত

দেশ ও জাতির কল্যাণ কামনা এবং করোনা মহামারি থেকে মানবজাতির মুক্তিতে পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত শেষে মোনাজাতে রাষ্ট্রবিরোধী যে কোনো ষড়যন্ত্র নস্যাতের প্রার্থনা করা হয়।

আগের দুই বছর করোনা মহামারির কারণে জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঈদের জামাতে প্রায় ৩৫ হাজার মুসল্লি অংশ নেন।

মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল সাড়ে আটটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন ঈদের প্রধান জামাতে ইমামতি করেন। ঈদ জামাতে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ অংশ নেন।

মোনাজাতে মাওলানা মুফতি রুহুল আমিন বলেন, হে আল্লাহ তুমি জানো কোন অপশক্তি বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র করার পরিকল্পনা করছে। তুমি তাদের এ ষড়যন্ত্র নস্যাৎ করে দাও। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার তওফিক দান করো।

তিনি বলেন, এ দেশ শান্তি সম্প্রীতির দেশ। এদেশে সব ধর্মের মানুষ সম্প্রীতি নিয়ে বসবাস করে। শান্তি-সম্প্রীতি নষ্ট হয়, আমরা এমন উস্কানিমূলক বক্তব্য পরিহার করবো। এধরনের বক্তব্য দেবো না।

মাওলানা মুফতি রুহুল আমিন আরও বলেন, অনেক রক্তের বিনিময়ে এদেশ পেয়েছি আমরা, আল্লাহ। এদেশকে বিভিন্ন ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। পৃথিবী থেকে যুদ্ধ যাতে চলে যায়। সকল বালা-মুসিবত থেকে আমাদের রক্ষা করুন।

দোয়া মোনাজাতে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর মঙ্গল কামনা এবং বৈশ্বিক মহামারি করোনাভাইরাস দূর হওয়ায় শুকরিয়া আদায় করা হয়। এছাড়া মোনাজাতে সব উম্মতে মোহাম্মদির গুনাহ মাফ চাওয়া, সব মৃতব্যক্তির কবরের আজাব মাফ চাওয়া এবং যে কোনো বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য প্রার্থনা করা হয়।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মোনাজাত শেষে মুসল্লিরা পরস্পর মোলাকাত বা কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

করোনার কারণে ২০২০ এবং ২০২১ সালে ঈদুল ফিতর ও ঈদুল আজহার প্রধান জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছিল। স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নেন মুসল্লিরা। এবারের ঈদের জামাত স্বাভাবিক নিয়মেই অনুষ্ঠিত হয়েছে। সাধারণত জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদের জামাতে রাষ্ট্রপতি অংশ নেন। কিন্তু এবার বঙ্গভবনে অনুষ্ঠেয় ঈদের জামাতে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবনের ঈদ জামাতে রাষ্ট্রপতি ছাড়াও তার পরিবারের সদস্যরা এবং বঙ্গভবনে দায়িত্ব পালনকারী কয়েকজন কর্মকর্তা অংশ নেন বলে জানা গেছে।

তবে জাতীয় ঈদগাহে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদ জামাতে নামাজ আদায় করেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সকাল সাড়ে ছয়টার পর থেকে ঈদগাহ মাঠে উপস্থিত হতে থাকেন মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে মুসল্লিদের ভিড় বাড়ে। সকাল আটটায় ঈদগাহ মাঠে রমজান এবং ঈদ জামাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুরু করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন।

সকাল সাড়ে আটটার আগেই ঈদগাহ মাঠ মুসল্লিদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পরে কদম ফোয়ারার সামনের রাস্তায় জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ান হাজারো মুসল্লি। মুসল্লিদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী শুরু থেকেই তৎপর ছিল। মৎস্য ভবন, জাতীয় প্রেস ক্লাব, শিক্ষা ভবনে ছিল বিশেষ নিরাপত্তা ফটক। এর ভেতর কেউ গাড়ি নিয়ে ঢুকতে পারেননি।

শেয়ার করুন

পাঠকের মতামত