আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কক্সবাজার সৈকত থেকে ৪ শতাধিক রোহিঙ্গা আটক

কক্সবাজার সৈকত থেকে ৪ শতাধিক রোহিঙ্গা আটক



কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশেপাশের এলাকা থেকে ৪৪৩ রোহিঙ্গাকে আ্টক করেছে পুলিশ। আটকদের মধ্যে নারীও রয়েছে। তবে বেশিরভাগই শিশু-কিশোর। আজ বুধবার (৪ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকত থেকে টুরিস্ট পুলিশ ও আশপাশের এলাকা হতে জেলা পুলিশ এসব রোহিঙ্গাদের আটক করে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।

ওসি জানান, সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় বেশকিছু রোহিঙ্গা বালিয়াড়ি ও আশপাশে ঘুরছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৪৪৩ রোহিঙ্গাকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। এদের মাঝে নারীও রয়েছে। তবে, শিশু-কিশোরের সংখ্যাই বেশি। এদের ক্যাম্পের বাইরে যাবার কথা ছিল না। এতো সংখ্যক রোহিঙ্গা নারী-শিশু ক্যাম্প ছেড়ে বালিয়াড়ি ও আশপাশে ঘুরা শংকিত করে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, সৈকতের বালিয়াড়িতে বিচরণরত কিছু রোহিঙ্গা বালক ও নারীদের আটক করে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের মধ্যে কিছু রোহিঙ্গা সৈকতে আসা পর্যটকদের কাছে ভিক্ষাবৃত্তি করে বিরক্ত করছিল। আর বালকরা ক্যাম্প থেকে কৌশলে বেরিয়ে বালিয়াড়িতে আসে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, সৈকত ও আশপাশ এলাকায় রোহিঙ্গাদের বিচরণ বাড়ার খবর পেয়ে পুলিশ পৃথকভাবে বিভক্ত হয়ে অভিযান চালায়।কিছু রোহিঙ্গা নারী-শিশু-কিশোর আটক হয়েছে। তাদের পরিচয় সনাক্ত হওয়ার পর রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছে ট্রানজিট পয়েন্টে হস্তান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত