আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

‘পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর প্রথম স্থাপন করেছেন খালেদা জিয়া’

‘পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর প্রথম স্থাপন করেছেন খালেদা জিয়া’

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পদ্মা সেতু কারও পৈত্রিক ব্যাপার না, এটা রাষ্ট্রীয় প্রচেষ্টায় করা। পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর প্রথম স্থাপন করেছিলেন বেগম খালেদা জিয়া। একদিকে নয়, দুই দিকে, মাওয়াতে এবং ওই পারে। সে কথা তো কেউ বলে না, উচ্চারণও করে না। যমুনা সেতু যখন তৈরি করা হয়, ঠিক তখনও একই অবস্থা করা হয়েছে।’

রোববার (৫ জুন) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যারা শুরু করলেন তাদের বাদ দিয়ে একজনের নাম, একজনের মূর্তি দিয়ে নামটাই পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ এখানে যে ক্ষমতায় যায়, সবকিছু দখল করে নিয়ে যায়। এখানে ঘটনাগুলো একই ভাবে ঘটছে। পদ্মা সেতু নিয়ে অহেতুক, অযৌক্তিক কিছু কথাবার্তা বলে দেশকে, জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। মানুষের দৃষ্টি অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সংকটটা আমার পদ্মা সেতু নয়, সংকটটা আমার ভোটের অধিকার। সংকটটা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সংকট হচ্ছে আমার বিচার না পাওয়া, সংকট হচ্ছে অন্যায় ভাবে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘চট্টগ্রামের সীতাকুন্ডের অগ্নিকাণ্ড প্রমাণ করে এই সরকার কতটা ব্যর্থ। বর্তমান সরকার উন্নয়নের কথা মুখে বললেও তারা মানুষের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই আওয়ামী লীগকে আর ক্ষমতায় রাখা যায় না। বিতাড়িত করতে না পারলে এই দেশও বিপন্ন হবে।’ বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য তৈরি করছে দেখে আওয়ামী লীগের গাত্রদাহ হচ্ছে বলেও জানান বিএনপির এই নেতা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নূরুজ্জামান সরকার নুরুসহ দলের নেতাকর্মীরা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত