আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বন্যার পানিতে তলিয়ে গেছে এটিএম বুথ, সাময়িক বন্ধ সেবা

বন্যার পানিতে তলিয়ে গেছে এটিএম বুথ, সাময়িক বন্ধ সেবা

হঠাৎ বন্যায় সিলেট-সুনামগঞ্জ এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর-বাড়ি, দোকান, শপিংমল, স্কুল-কলেজ তলিয়ে গেছে। অনেক ব্যাংকের শাখা-উপশাখা সংলগ্ন এলাকায় পানি উঠেছে। তলিয়ে গেছে এটিএম বুথও। এ অবস্থায় সিলেটের কয়েকটি এলাকায় ব্যাংকিং সেবা সাময়িক বন্ধের ঘোষণা দিতে শুরু করেছে ব্যাংকগুলো।

বন্যা পরিস্থিতির অবনতির কারণে সিলেট বিভাগের চারটি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বেসরকারিখাতের ব্র্যাক ব্যাংক লিমিটেড। বন্যা পরিস্থিতির উন্নতি হলে সিলেট উপশহর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা ও সুনামগঞ্জ শাখা চালু করা হবে।

ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবুল কাশেম মো. শিরিন ফেসবুকে ২টি ছবি শেয়ার করে লিখেছেন, প্রায় ৫০টি এটিএম বুথ বন্যার পানিতে ডুবে গেছে, যার বেশির ভাগই সুনামগঞ্জ, কিছু রয়েছে সিলেটে।

ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার গণমাধ্যমকে বলেন, আমাদের বিভিন্ন ব্যাংকের সামনে প্রচুর পানি। বিশেষ করে বিশ্বনাথ উপজেলায় আমাদের একটি শাখায় কোমর পরিমাণ পানি ঢুকে গেছে। গ্রাহকরা ব্যাংকে আসতে পারেননি। আগামীকাল রোববার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলে ফেঞ্চুগঞ্জ ও বিশ্বনাথ শাখা বন্ধ রাখতে পারি। আর আমরা এটিএমগুলো সরিয়ে রেখেছি। ফলে বন্যাকবলিত কোনো কোনো স্থানে এটিএম সেবা বন্ধ রাখা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত