আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পদ্মার রেকর্ড ভেঙে টোল আদায়ে শীর্ষে বঙ্গবন্ধু সেতু

পদ্মার রেকর্ড ভেঙে টোল আদায়ে শীর্ষে বঙ্গবন্ধু সেতু

পদ্মা সেতুর রেকর্ড ভেঙে টাঙ্গাইলে নতুন ক‌রে আবারও বঙ্গবন্ধু সেতু‌তে টো‌ল আদা‌য়ে রেকর্ড সৃষ্টি হ‌য়ে‌ছে। তবে গত ২৪ ঘণ্টায় সেতুর দুইপা‌ড়ে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

শনিবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বঙ্গবন্ধু সেতু‌তে শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে শনিবার (৯ জুলাইা) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইপা‌ড়ে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কোটি ৯০ লাখ ৬ হাজার ৫০ টাকা। এ সময় সেতুতে যানবাহন পারাপার হয়েছে ৪১ হাজার ৮১৭‌টি। এরই মধ্যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজা অতিক্রম করেছে ২৯ হাজার ৭২‌টি পরিবহন। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা। অন্যদিকে সেতুর প‌শ্চিমপ্রান্ত টোল প্লাজা অতিক্রম করেছে ১২ হাজার ৮৭৮‌টি পরিবহন। এর বিপরীতে ১ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫০ টাকা।

এদিকে এর আগে বঙ্গবন্ধু সেতু‌তে বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইপা‌ড়ে টোল আদায় হ‌য়ে‌ছিল ৩ কোটি ৪০ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এ সময় পরিবহন পারাপার হ‌য়ে‌ছিল ৪৩ হাজার ৫৯৫‌টি। বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী ব‌লেন, বঙ্গবন্ধু সেতু‌তে আবারও টোল আদায়ে রেকর্ড হ‌য়ে‌ছে। মহাসড়কে পরিবহনের চাপ রয়েছে। গেল ২৪ ঘণ্টায় সেতুতে সর্বোচ্চ টোল আদায় হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, ঈদুল ফিত‌রের গত ২৯ এপ্রিল সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৪৪ হাজার ২৭৪‌টি পরিবহন পারপা‌রের বিপরীতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছিল ৩ কো‌টি ১৯ লাখ ৭ হাজার ২০০ টাকা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত