আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কোরবানির চামড়া যেভাবে সংরক্ষণ করবেন

কোরবানির চামড়া যেভাবে সংরক্ষণ করবেন

কোরবানির চামড়া সঠিকভাবে ছাড়ানো ও সংরক্ষণের পদ্ধতি জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

চামড়া ছাড়ানোর সঠিক পদ্ধতি

* চামড়া ছাড়ানোর সময় প্রথমেই পশুর সামনের এক পা থেকে বুকের উপর দিয়ে অন্য পা পর্যন্ত লম্বালম্বিভাবে ও পেছনের এক পা থেকে অন্য পা পর্যন্ত লেজের গোড়া হতে প্রায় ৪-৬ ইঞ্চি উপর লম্বালম্বিভাবে কাটতে হবে।

* জবাইয়ের পর চামড়া আড়াআড়ি কাটার জন্য সূঁচালো মাথার ছুরি ও চামড়া ছাড়ানোর জন্য অবশ্যই বাঁকানো মাথার ছুরি ব্যবহার করতে হবে।

* কোরবানির পশু জবাইয়ের পর রক্তমাখা ছুরি কোনোভাবেই পশুর চামড়ায় মোছা যাবে না, এতে চামড়ার ক্ষতি হতে পারে।

* কাঁচা চামড়ার বড় ধরণের ত্রুটি (লেস-কাটা) অসতর্কতা, অজ্ঞতা ও ভুল ছুরি ব্যবহারের কারণে হয়ে থাকে বিধায় এ ধরণের ভুল ছুরি ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

কাঁচা চামড়া সংরক্ষণ পদ্ধতি

* চামড়া ছাড়ানোর পর লবণ দিয়ে সংরক্ষণের পূর্বে অবশ্যই চামড়ায় লেগে থাকা চর্বি, মাংস, রক্ত, মাটি ও গোবর ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।

* কাঁচা চামড়া ছাড়ানোর পর সংরক্ষণের জন্য (গরু/মহিষের ক্ষেত্রে চামড়া প্রতি ৭-৮ কেজি ও ছাগল/ভেড়ার ক্ষেত্রে ৩-৪ কেজি) লবণ প্রয়োগ করতে হবে। লবণ এমনভাবে প্রয়োগ করতে হবে যেনো চামড়ার ভিতরের (ফ্লেস সাইডের) কোনো অংশ ফাঁকা না থাকে। সবখানে লবণ সমভাবে চামড়ায় ছড়িয়ে দিতে হবে।

* চামড়া ছাড়ানোর ৪-৫ ঘন্টার মধ্যে অবশ্যই লবণ লাগাতে হবে। সংরক্ষণের জায়গা একটু উঁচু ও ঢালু হতে হবে যাতে চামড়া থেকে পানি ও রক্ত সহজেই গড়িয়ে যেতে পারে।

* লবণ দেওয়া চামড়া এমন জায়গায় রাখতে হবে যেনো রোদ-বৃষ্টি বা পানি না লাগে ও আলো বাতাস চলাচলের স্বাভাবিক ব্যবস্থা থাকে।

* পশু কোরবানির আগেই প্রয়োজনীয় পরিমাণ লবণ নিকটস্থ ডিলার/পাইকারি লবণ বিক্রেতার নিকট থেকে সংগ্রহ করে রাখুন।

চামড়ার মান নিয়ন্ত্রণ ও সংরক্ষণে অনুসরণীয় কার্যক্রমসমূহ

* অস্থায়ীভাবে সংরক্ষণকৃত চামড়ার গুণগত মান রক্ষা করে সুবিধামত সময়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় ব্যবসায়ীদের কাছে বিক্রয়ের ব্যবস্থা করতে হবে।

* ইউনিয়ন, উপজেলা সদর, পৌরসভা ও সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ স্থান (হাট/বাজার) যেখানে সহজেই চামড়া ক্রয়-বিক্রয় করা সম্ভব সেখানে অস্থায়ী চামড়া সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত