আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

'ঘুষ' অবৈধ নয়- অর্থমন্ত্রি

'ঘুষ' অবৈধ নয়- অর্থমন্ত্রি

দুর্নীতি দূরের প্রধান অন্তরায় ঘুষ হলেও সেই ঘুষকে বৈধতা দিয়ে বসেছেন খোদ অর্থমন্ত্রী। তিনি ঘুষ গ্রহণ বা প্রদানকে অবৈধ বলে মনে করেন না। অর্থমন্ত্রী বলেন, "যেটা কোনো কাজের গতি আনে, আমি মনে করি সেটা অবৈধ নয়। উন্নত দেশগুলোতে এটাকে বৈধ করে দেওয়া হয়েছে, তবে ভিন্ন নামে।"মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম হলে এমন মন্তব্য করেন।

পোশাক শ্রমিকদের গৃহ নির্মাণে সহজ শর্তে ঋণ পেতে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন অর্থমন্ত্রী। তিনি ওই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এই মন্তব্য করে বসেন। মন্ত্রী এসময় বলেন, রিকশায় চড়ে টাকা দেওয়াটা বৈধ এবং কারো কাজ দ্রুত করে দিলে উপহার নিলে সেটাকে অবৈধ বলা হয়। কিন্তু আমি মনে করি কাজ দ্রুত করায় যদি কেউ কাউকে উপহার হিসেবে কিছু দেয় তবে তা অবৈধ নয়। উন্নত দেশে এটার বৈধ্যতা দেওয়া হয়েছে ভিন্ন নামে। তারা এটার নাম দিয়েছে "স্পিড মানি"। অর্থাৎ যে টাকা কোনো কাজে গতি সঞ্চার করে।

অর্থমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের দেশে ঋণ পরিশোধ না করার একটা সংস্কৃতি গড়ে উঠেছে। যা ঋণ খেলাপী নামে পরিচিত। তবে আগের চেয়ে বর্তমানে আমাদের দেশে ঋণ খেলাপীর হার কমেছে। বর্তমানে এ হার ১০/১১ শতাংশ। আর তা আরো কমতে পারে। ঋণ খেলাপীর হার ৮ শতাংশ হলে ভালো হয়। তবে সবাইকে মনে রাখতে হবে ঋণ খেলাপী মানুষের সম্মানের জন্য হানিকর। মন্ত্রী বলেন, ৮০ দশকে ঋণ গ্রহীতারা আগে মনে করেন আমি এতো কষ্ট করে, টাকা পয়সা খরচ করে, জুতা ক্ষয় করে ঋণ পেয়েছি তা আবার পরিশোধ করতে হবে? তাই সে সময় ঋণ খেলাপীর পরিমাণ বেশি ছিল।

মন্ত্রী আরো বলেন, আগে ঋণ পেতে অনেক টাকা খরচ করতে হত। আমাদের দেশে এখন ড্রাইভিং লাইসেন্স করতেও অতিরিক্ত টাকা খরচ করতে হয়। আমি ৪০ বছর আগে ড্রাইভিং লাইসেন্স করেছি। সে সময় আমাকেও অতিরিক্ত টাকা দিতে হয়েছে। তবে এটাকে আমি অবৈধ বলতে রাজি না। কারণ যারা উপহারের বিনিময়ে দ্রুত একটা কাজ করে দেয় তারা এটার (কাজের) এজেন্ট।

শেয়ার করুন

পাঠকের মতামত