আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পুলিশ-বিএনপি সংঘর্ষে ২ হাজার জনের বিরুদ্ধে মামলা

পুলিশ-বিএনপি সংঘর্ষে ২ হাজার জনের বিরুদ্ধে মামলা



রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে গঙ্গাচড়া থানার এসআই বুলবুল আহম্মেদ বাদী হয়ে এ মামলা করেন। রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।  

গতকাল বৃহস্পতিবার বিকেলে গঙ্গাচড়া উপজেলা সদরে বিএনপির বিক্ষোভ মিছিল বের করার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে ওসিসহ অর্ধশতাধিক আহত হন।

এ ঘটনায় ওসি সালামসহ ১৫ পুলিশ সদস্য এবং ৪ সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন। এদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মাবু, সাধারণ সম্পাদক আখিরুজ্জামান শিরন, ছাত্রদল রংপুর জেলা সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন লিজু গুরুতর আহত হন।

পুলিশ ও বিএনপি সূত্র জানায়, সারাদেশে গুম-খুন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, ভোলা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে বিএনপি নেতা-কর্মীদের নিহতের প্রতিবাদে উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের পুরাতন সোনালী ব্যাংকের মোড় হয়ে বাজার অতিক্রম করে টাকোয়া মসজিদের সামনে সড়কে সমাবেশ করে। সমাবেশ চলাকালে পুলিশ এতে বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও পুলিশের মধ্যে প্রথমে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় বিএনপি কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ শতাধিক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এক পর্যায়ে পুলিশ ফাঁকা গুলি করে। এরপর বিএনপি ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলতে থাকে। এতে ১৫ পুলিশ ও ৪ সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন।

এদিকে, পুলিশ ঘটনাস্থল থেকে ৪ বিএনপি ও ছাত্রদল নেতাকে আটক করেছে। তারা হলেন, বিএনপি নেতা মাহবুব আসিফ, ছাত্রদল নেতা সিন্দিদ, অয়ন ও নয়ন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুজ্জামান মিলন জানান, পুলিশ ৪ বিএনপি ও ছাত্রদল নেতাকে আটক করে থানায় নিয়ে গেছে।

তবে এ ব্যাপারে গঙ্গাচড়া থানার ওসি দুলাল জানান, কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তিনি নাম বলেননি।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, ‘বিএনপি নেতা-কর্মীরা গুজব ছড়ায় তাদের ওপর পুলিশ হামলা করে কয়েক নেতাকে আটকের চেষ্টা করছে। পরে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত