আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

‘ব্রুনাইয়ের সুলতানের সফর দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নেবে’

‘ব্রুনাইয়ের সুলতানের সফর দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নেবে’

ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহের বাংলাদেশ সফর দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ঢাকা সফররত ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এমন প্রত্যাশার কথা জানান মন্ত্রী।

ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের কথা সুলতানের কাছে তুলে ধরেন। তিনি পারস্পরিক সুবিধার জন্য দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

দুই দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী সুলতানকে পেশাদার ও দক্ষ মানবসম্পদসহ প্রয়োজনীয় কর্মী সরবরাহের জন্য বাংলাদেশের প্রস্তুতির কথা জানান। সুলতান বাংলাদেশি কর্মীদের প্রশংসা করেন।

সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস উপস্থিত ছিল।

আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী ব্রুনাইয়ের সুলতানকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভবনার কথা জানান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি খাতে চলমান মুদ্রাস্ফীতির চাপ এবং অস্থিরতা বিষয়ে ইঙ্গিত করে পররাষ্ট্রসচিব বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তিশালী দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতার বিষয়ে জোর দেন। সুলতান ঢাকা সফরে আসতে পেরে আনন্দ প্রকাশ করেন।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে শনিবার দুুপুর ২টা ২৪ মিনিটে ঢাকায় পৌঁছান সুলতান বলকিয়াহ। রাষ্ট্রপতি ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান। তাকে লাল গালিচা সংবর্ধনাও দেওয়া হয়।

বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠান শেষে সুলতান সাভারে জাতীয় স্মৃতি সৌধে ১৯৭১ সালে বাংলাদেশের ৯ মাসের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সেখানে একটি গাছের চারা রোপণ এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষরও করেন সুলতান।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সুলতান বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করেন। পরে সুলতান রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রীয় নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন রোববার (১৬ অক্টোবর) ব্রুনাইয়ের সুলতান ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। একইদিন বিকেলে ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকে বসবেন। বৈঠক শেষে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল, বাংলাদেশি জনশক্তি নিয়োগ এবং নাবিকদের সনদ দেওয়াসহ পাঁচটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত