আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দেশের রিজার্ভ এখন ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

দেশের রিজার্ভ এখন ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার (১৯ অক্টোবর) বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। এর একদিন আগে অর্থাৎ মঙ্গলবার রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১১ বিলিয়ন ডলার।  এক বছর আগে অর্থাৎ গত বছরের ১৯ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল  ৪৬ দশমিক ১৯ বিলিয়ন ডলার। যা এখনকার চেয়ে প্রায় ১০ বিলিয়ন ডলার বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর-অক্টোবর মেয়াদের আমদানি বিল পরিশোধ করতে হবে। তখন রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের নিচে নেমে আসতে পারে।

প্রসঙ্গত, বৈদেশিক মুদ্রার সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় প্রতিনিয়ত রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক।  এ ছাড়া রফতানি ও রেমিট্যান্স প্রবাহেও উন্নতি হচ্ছে না। আবার আমদানি ব্যয়ও কমানো সম্ভব হয়নি।

অবশ্য পরিস্থিতি সামলাতে সরকার এখন আইএমএফের কাছ থেকে ঋণ নিতে চেষ্টা করছে। ইতোমধ্যে আইএমএফ ঋণ দেওয়ার আশ্বাসও দিয়েছে। ধারণা করা যাচ্ছে,আগামী বছরের শুরুতেই ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে।

এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, সরকার যদি আইএমএফের দেওয়া শর্ত মেনে নেয়, তাহলে আগামী বছরের শুরুতেই ঋণের প্রথম কিস্তি পাওয়া সম্ভব। তবে সরকার যদি শর্ত পরিপালনে বেশি আন্তরিকতা দেখায় তাহলে চলতি বছরের শেষ নাগাদ অর্থাৎ ডিসেম্বরেও প্রথম কিস্তি পাওয়ার সুযোগ আছে। তিনি উল্লেখ করেন, আগামী ২৬ অক্টোবর দেশে আসছে আইএমএফের প্রতিনিধি দল। এ সময় ঋণ দেওয়ার শর্ত নিয়ে আলোচনা করবেন তারা। এই প্রতিনিধি দলের রিপোর্টের ওপর নির্ভর করছে কতদিন নাগাদ ঋণ পাওয়া যাবে।

আহসান মনসুর বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে আকুর বিল পরিশোধ করতে হবে। তখন দেশের অর্থনীতিতে চাপ আরও বাড়বে। তাই রিজার্ভ যাতে আর না কমে সে জন্য আইএমএফের ঋণটা যাতে দ্রুত পাওয়া যায়, সেটা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে আমদানি ব্যয় কমানোর পাশাপাশি রফতানি আয় ও রেমিট্যান্স বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

অবশ্য বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাবিবুর রহমান বলেন, আইএমএফের প্রতিনিধি দল আগামী ২৬ অক্টোবর দেশে আসছে। তারা ফিরে গিয়ে যে প্রতিবেদন জমা দেবে, সেই প্রতিবেদন উঠবে আইএমএফের বোর্ডে। এরপরেই ঋণ পাওয়া যাবে। তবে কবে নাগাদ ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে নির্দিষ্ট করে তা বলা মুশকিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে আমদানি ব্যয় প্রায় ১৭ শতাংশ বেড়ে ১ হাজার ২৬৯ কোটি (১২.৬৯ বিলিয়ন) ডলার হয়েছে। আর সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে রফতানি আয় ১৩ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১ হাজার ২৫০ কোটি ডলার এসেছে। একই সময়ে প্রবাসী আয় মাত্র ৪ দশমিক ৮৯ শতাংশ বেড়ে হয়েছে ৫৬৭ কোটি ডলার। প্রথম দুই মাসে রফতানি ও রেমিট্যান্স বাড়লেও সেপ্টেম্বরে কমেছে।

চলতি অক্টোবর মাসেও রেমিট্যান্স প্রবাহে ধীরগতি লক্ষ করা যাচ্ছে। এই মাসের ১৩ দিনে (১ থেকে ১৩ অক্টোবর) এসেছে ৭৭ কোটি ডলার। সব মিলিয়ে চলতি হিসাবের ভারসাম্যে বড় অঙ্কের ঘাটতি তৈরি হয়েছে।

মূলত, বাংলাদেশে রিজার্ভের উল্লম্ফন হয় ২০২০ সালে। ২০২১ সালের আগস্টে রিজার্ভ রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত