আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

‘মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে’

‘মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে’

মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বিভিন্ন আসক্তি প্রতিরোধের ব্যাপারে জনসচেতনতা তৈরি করতে হবে। নিজের এবং পাশের মানুষের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে।

সম্প্রতি বসুন্ধরা নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের ‘ইয়ুথ ফর হেলথ এন্ড ওয়েল বিয়িং’ এবং নর্থ সাউথ ইউনিভাসিটির যৌথ উদ্যোগে মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় এবং সকল ধরনের আসক্তি এর লক্ষণ প্রতিরোধের উপায় নিয়ে এক সচেতনতা মূলক
কার্যক্রমে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক জনাব ইকবাল মাসুদ বলেন, ‘বয়সন্ধিকালে শিশুদের মানসিক স্বাস্থ্যের যত্ন অত্যাবশ্যক। ঢাকা আহ্ছানিয়া মিশনের নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনবার্সন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য মতে জানা যায় নারীদের আসক্তির পরিমাণ ক্রমন্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এর থেকে বেরিয়ে আসার জন্য জনসচেতনতামূলক কার্যক্রম অত্যাবশ্যক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভাসিটির স্কুল অব হেলথ্ এন্ড লাইফ সাইন্সের ডীন ড. হাসান মাহমুদ রেজা। এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভাসিটির গ্লোবাল হেলথ ইন্সিটিউট এর ভারপ্রাপ্ত পরিচালক ড. এজাজ বিন শরীফ। ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের হয়ে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সাইকোলজিষ্ট রাখী গাঙ্গুলী।

তিনি বলেন, ‘১৯৯৭ সাল থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন মাদকবিরোধী এবং বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার পাশাপাশি বিভিন্ন আসক্তিতে নির্ভরশীল ব্যক্তিদের জন্য আউটডোর সেবার গুরুত্ব এবং আসক্তি প্রতিরোধে পরিবার সমাজের মনোসামাজিক শিক্ষনের উপর গুরুত্ব আরোপ
করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ হেলাল উদ্দিন আহমেদ। তিনি মানসিক স্বাস্থ্য ভাল রাখার উপায় এবং বিভিন্ন আসক্তির লক্ষণ, প্রতিরোধের উপায় এর পাশাপাশি পরিবার, স্কুল, কলেজ কর্তৃপক্ষ আসক্তি প্রতিরোধে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে পারেন- এ বিষয়ে আলোকপাত করেন।

এ কার্যক্রমে নর্থ সাউথ ইউনিভার্সিটির ২ শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক হেলথ
ডিপার্টমেন্ট এর প্রফেসর ড. দীপক কুমার মিত্র।

এলএবাংলাটাইমস/এনএইচ

 

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত