আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

নেতা কর্মীদের মাইকে অভিনন্দন জানানো হচ্ছে

নেতা কর্মীদের মাইকে অভিনন্দন জানানো হচ্ছে

ঢাকার সায়েদাবাদের গোলাপবাগ মাঠে বিভিন্ন এলাকা থেকে বিএনপির গণসমাবেশে আসছেন নেতা–কর্মীরা। সমাবেশ আয়োজক কমিটির নেতারা মাইকে কিছুক্ষণ পরপর ঘোষণা দিচ্ছেন, ‘যাঁরা আওয়ামী লীগের নেতা–কর্মীদের রক্তচক্ষু উপেক্ষা করে এই মাঠে এসেছেন, তাঁদের অভিনন্দন।’

আজ শনিবার সকাল সাড়ে ৭টার পর দেখা গেছে গোলাপবাগ মাঠজুড়ে লোকজন ছড়িয়েছিটিয়ে আছেন। 

ভোলার চরফ্যাশন থেকে দুই দিন আগে ঢাকায় এসেছেন মোসলেহ উদ্দিন। পরে তিনি আত্মীয়ের বাসায় ওঠেন। আজ শনিবার সকাল ৭টায় মোসলেহ উদ্দিন গোলাপবাগ মাঠে আসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এখানে এসে আমার অনেক ভালো লাগছে। আওয়ামী লীগের নেতা–কর্মী আর পুলিশের বাধা পেরিয়ে আমার মতো অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মাঠে হাজির হয়েছে।’

মাঠে আসা অনেকেই বলেন, আসার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের তল্লাশি করেছে।

গোলাপবাগ মাঠের চারপাশের সড়কগুলোয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা অবস্থান করছেন। সায়েদাবাদের জনপদ মোড় ও যাত্রাবাড়ী মোড়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।


সকাল সাড়ে ৮টার দিকে দেখা গেছে, গোলাপবাগ মাঠে  আবদুল্লাহ আল নোমান, হাবীব উন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির অনেক নেতা হাজির হয়েছেন।

পল্টনসহ পৃথক চারটি থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রায় পাঁচ শ নেতা কর্মী গ্রেপ্তার হয়েছেন। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকেও গ্রেপ্তার করা হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপির সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

গত তিন দিনে এমন উত্তাপ ছড়ানো অনেক ঘটনার পর গতকাল শুক্রবার ঢাকায় সমাবেশের জায়গা পেয়েছে বিএনপি। এর আগে অন্তত ১২টি মাঠ নিয়ে প্রস্তাব, পাল্টা প্রস্তাব দিয়েছিল পুলিশ ও বিএনপি। আগের দিন এসে গোলাপবাগ মাঠের অনুমতি পায় এবং সেখানেই আজ অনুষ্ঠিত হচ্ছে দলটির ঢাকা বিভাগীয় গণসমাবেশ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত