আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সুন্দরভাবে বিএনপির সমাবেশ শেষ করতে কাজ চলছে: ডিবিপ্রধান

সুন্দরভাবে বিএনপির সমাবেশ শেষ করতে কাজ চলছে: ডিবিপ্রধান

বিএনপি যাতে সুন্দরভাবে সমাবেশ করতে পারে, সেটি নিশ্চিতে কাজ করা হচ্ছে বলেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

বিএনপি যাতে সুন্দরভাবে সমাবেশ করতে পারে, সেটি নিশ্চিতে কাজ করা হচ্ছে বলেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

আজ শনিবার বেলা ১১টা থেকে রাজধানীর সায়দাবাদের গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। সমাবেশের আগের রাতে গতকাল শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ডিবি। এ পর্যন্ত বিএনপির প্রায় পাঁচ শ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড়ে আজ সকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেছেন, ‘বিএনপির সমাবেশ করা মৌলিক অধিকার। আমরা অনুমতি দিয়েছি, সেখানে তো কোনো অবৈধ জমায়েত হচ্ছে না। আমাদের ২০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেখানে কাজ করছেন।’

রাজধানীতে গণপরিবহন কম চলাচলের কারণ জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, আজ এমনিতেই ছুটির দিন। যাঁদের কাজ নেই, তাঁরা বের হচ্ছেন না। এ জন্যও চাপ কম। তবে পরিস্থিতি স্বাভাবিক। দুই দিন আগে যেহেতু একটি ঘটনা ঘটেছে, মানুষজন খুব একটা বের হচ্ছেন না।

নয়াপল্টন এলাকা পুলিশের নিয়ন্ত্রণে থাকা ও চলাচল বন্ধ কি না জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এখন আপনারা চাইলে ওদিকে যেতে পারবেন।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত