আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আরও হাড় কাঁপানো শীত আসছে

আরও হাড় কাঁপানো শীত আসছে

কুড়িগ্রামের রাজারহাট থেকে সিলেটের শ্রীমঙ্গল। এরপর চুয়াডাঙ্গা। সবশেষে গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গত ১৫ ডিসেম্বর থেকে এভাবে ধাপে ধাপে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। দুই জেলা থেকে চার জেলায় শৈত্যপ্রবাহ বিস্তৃত হয়েছে।

তবে গতকাল থেকে তাপমাত্রা বাড়ছে। দিনে রোদ থাকায় রাজধানীতেও শীতের অনুভূতি কিছুটা কম। তবে আবারও হাড় কাঁপানো শীত আসার বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। থাকবে তিনটি শৈত্যপ্রবাহ।আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, এ মাসে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে কোনো শৈত্যপ্রবাহেই তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না। ঢাকায় এবারও শৈত্যপ্রবাহের তেমন প্রভাব দেখা যাবে না।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান সমকালকে বলেন, গত মাসের তুলনায় জানুয়ারিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। তবে এ মাসে অন্তত তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহও রয়েছে। তিনি বলেন, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চল এবং নদনদীর অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা কখনও কখনও দুপুর পর্যন্ত থাকতে পারে। শ্রীমঙ্গল, রাজারহাট ও তেঁতুলিয়ার ওপর দিয়ে গতকালও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত