আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাংলাদেশে নতুন বিমানবন্দর নির্মাণে অর্থায়নে আগ্রহী ভারত

বাংলাদেশে নতুন বিমানবন্দর নির্মাণে অর্থায়নে আগ্রহী ভারত

বাংলাদেশে নতুন বিমানবন্দর নির্মাণে ভারত অর্থায়নে আগ্রহী বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। গতকাল মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ আগ্রহের কথা জানান।

বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের এভিয়েশন খাতে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া, বিদ্যমান বিমানবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি, ভারতীয় অর্থায়নে (লাইন অব ক্রেডিটের মাধ্যমে) নতুন বিমান বন্দর তৈরি ও পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ভারতের রাষ্ট্রদূত আগ্রহ প্রকাশ করেছেন।

দ্বিপাক্ষিক বৈঠকে এভিয়েশন সেক্টরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও দক্ষ জনবল গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বর্তমানে বেবিচকের ১২ কর্মকর্তা ভারতের এলাহাবাদে 'বেসিক এয়ার ট্রাফিক কন্ট্রোলারস' বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। এই প্রশিক্ষণের ব্যয় বহন করছে ভারত সরকার। বেবিচক চেয়ারম্যান এই সহযোগিতার জন্য ভারতীয় দূতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনায় ২ দেশের মধ্যে বিদ্যমান ফ্লাইট চলাচল চুক্তি আধুনিকায়ন করার ওপর জোর দেওয়া হয়। ২ দেশের মধ্যে যোগাযোগ ত্বরান্বিত করতে বেশি পরিমাণে নতুন গন্তব্যে ফ্লাইট চালুতে ২ দেশের বিমান সংস্থাগুলোকে উৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলের প্রধান প্রধান শহরগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। এ ছাড়াও, ২ দেশের সিভিল এভিয়েশন ট্রেনিং একাডেমির মধ্যে সহযোগিতা বাড়াতে একটি এমওইউ সইয়ের প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত