আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আসছেন ডোনাল্ড লু, বৈঠক হবে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে

আসছেন ডোনাল্ড লু, বৈঠক হবে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে

চলতি মাসের মাঝামাঝিতে দুই দিনের সফরে ঢাকায় আসছেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন অ্যাসিসটেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু। সফরকালে গণতন্ত্র, অংশগ্রহণমূলক নির্বাচন, মানবাধিকারসহ ঢাকায় দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা পরিপ্রেক্ষিতে দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তার উপর জোর দেবেন লু।

অন্যদিকে ঢাকার পক্ষ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার, পুনরায় মার্কিন বাজারে জিএসপি সুবিধা ফিরে পাওয়া, রোহিঙ্গা ইস্যুসহ ইউক্রেন যুদ্ধের ফলে খাদ্য ও জ্বালানি খাতে যে সংকট তৈরি হয়েছে; তা তুলে ধরার সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক চ্যানেলগুলো থেকে এসব বার্তা মিলছে। একটি সূত্র জানায়, মার্কিন অ্যাসিসটেন্ট সেক্রেটারি ১৪ জানুয়ারি ঢাকায় আসবেন। পরদিন লু সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক সেরে ঢাকা ছাড়বেন। সফরে তিনি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করতে পারেন বলেও জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও জানুয়ারির মাঝামাঝিতে লু’র ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছেন। লু’র সফরে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সফরটি দুই দিনের হবে। দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে। দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো থাকবে। লু’র সফরে আলোচনার বিষয়ে কূটনৈতিক অন্য একটি সূত্র বলছে, ডোনাল্ড লু মার্কিন পররাষ্ট্র দপ্তরের গুরত্বপূর্ণ কর্মকর্তা। অবশ্যই এ সফরে ওয়াশিংটনের কিছু এজেন্ডা নিয়েই আসছেন তিনি। আশা করা হচ্ছে, লু বাংলা‌দে‌শে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সব দলের অংশগ্রহণের বার্তা দেবেন। পাশাপাশি মানবাধিকার পরিস্থিতি, গুম, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা বলবেন তিনি।

এছাড়া সদ্য শেষ হওয়া বছরে রাজধানীর শাহীনবাগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেটিকে কেন্দ্র করে দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করবেন। এর আগে গত ১৪ ডিসেম্বর শাহীনবাগের ঘটনার পরদিন ১৫ ডি‌সেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে ডোনাল্ড লু আলোচনা ক‌রেন।

ওই আলোচনায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষ‌য়ে উদ্বেগ জা‌না‌ন তিনি। বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার বিষয়টিতে উদ্বেগ জানিয়েছেন লু। এর এক সপ্তাহের মাথায় অবশ্য যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে ঢাকায় দেশ‌টির দূতাবাস কর্মীদের নিরাপত্তা নি‌য়ে আলোচনা করেন।

প্রসঙ্গত, গত ৩০ বছর যাবৎ যুক্তরাষ্ট্র সরকারের হয়ে পররাষ্ট্র কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ডোনাল্ড লু। ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর (অ্যাসিসটেন্ট সেক্রেটারি) দায়িত্ব পান লু। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রভাবশালী এ কর্মকর্তার নাম বিশেষ আলোচনায় আসে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের হাত ধরে। পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব হারানোর পেছনে লু’কে ষড়যন্ত্রকারীদের একজন বলে অ্যাখ্যা দিয়েছিলেন সাবেক পাক প্রধানমন্ত্রী।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত