আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু আজ

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু আজ

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় প্রথম দিনের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বছরের প্রথম (শীতকালীন) এই অধিবেশনের প্রথম দিনেই ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের অধিবেশন দীর্ঘ হবে। এর আগে গত ৬ নভেম্বর ২০তম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশন চলে মাত্র ৬ কার্যদিবস। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল সংসদের বিবেচনার অপেক্ষায় রয়েছে। পাশাপাশি বছরের শুরুতে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। রাষ্ট্রপতির এই ভাষণের ওপর সরকারি দলের আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর অধিবেশনজুড়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা।

সংসদের কর্মকর্তারা আরও জানান, বিদ্যমান সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তির তৃতীয় মেয়াদে রাষ্ট্রপতি হওয়ার সুযোগ নেই। বর্তমান রাষ্ট্রপতি ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে প্রথম মেয়াদে শপথ নেন। পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার পর ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি।

অধিবেশনের প্রথম দিনে যা থাকছে: বৈঠকের শুরুতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনীত করা হবে। যারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করবেন। এর পর আইনমন্ত্রী আনিসুল হক এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ উত্থাপন করবেন। জ্বালানির মূল্য নির্ধারণের ক্ষমতা কমিশনের পাশাপাশি সরকার নিজের হাতে নিতে এই অধ্যাদেশ জারি করেছিল। এর পর শোক প্রস্তাব উত্থাপন করা হবে। সবশেষে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এর পরই সংসদের অধিবেশন আগামীকালের মতো মুলতবি করা হবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত