আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

'এত নেতা দরকার নেই'- মঞ্চ ভাঙার পর বললেন কাদের

'এত নেতা দরকার নেই'- মঞ্চ ভাঙার পর বললেন কাদের

ছবি: এলএবাংলাটাইমস

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচির শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে।

শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওই অনুষ্ঠানের মঞ্চে ছাত্রলীগের সাবেক নেতা ছাড়া অন্যদের নেমে যাওয়ার কথা বেশ কয়েকবার মাইকে বলা হলেও অনেকেই নামেননি।

কাদেরের বক্তব্যের একপর্যায়ে মঞ্চ ভেঙে পড়ে। পরে নিজেকে সামলে নিয়ে কাদের বলেন, ‘এত নেতা কেন? এত নেতা আমাদের দরকার নেই। দরকার কর্মী। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী দরকার।’

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন। এরপর বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। সাদ্দামের বক্তব্যের পর উদ্বোধকের বক্তব্য দিতে আসেন ওবায়দুল কাদের। পুরো সময়ে মঞ্চে ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা। এ সময় মঞ্চে অননুমোদিতভাবে অবস্থান করতে দেখা যায় নেতা-কর্মীদের অনেককেই। ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক-ফটোসাংবাদিকেরাও। ওবায়দুল কাদেরের বক্তব্য চলার মধ্যেই বিকেল ৪টা ১০ মিনিটে ভেঙে পড়ে মঞ্চ।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, মঞ্চ ভেঙে পড়ে যান বক্তব্যরত ওবায়দুল কাদেরও। তবে তিনি তেমন গুরুতর আঘাত পাননি। মঞ্চে ধারণক্ষমতার বেশি লোক ওঠায় মঞ্চ ভেঙে পড়েছে বলে ধারণা প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের।

অবশ্য কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিকেল ৪টা ১৭ মিনিটে ছাত্রলীগের শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত