আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

‘এ বছর আরও ১৫ লাখ লোক বিদেশ পাঠানোর পরিকল্পনা’

‘এ বছর আরও ১৫ লাখ লোক বিদেশ পাঠানোর পরিকল্পনা’

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, চলতি বছরেই নতুন করে আরও প্রায় ১৫ লাখ লোক বিদেশ পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। মালয়েশিয়াতে নিয়মিত লোক যাচ্ছে। রোমানিয়াতেও যাওয়া শুরু হয়েছে। এছাড়া গ্রিসের সাথে নতুন করে চুক্তি করেছে সরকার। আগামী দু’এক বছরের মধ্যে চীনসহ আরও কয়েকটি দেশে শ্রমিক সংকট দেখা দিবে। এই সুযোগ কাজে লাগাতে সরকার প্রস্তুত রয়েছে।

শুক্রবার দুপুরে সিলেটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও বলেন, নির্দিষ্ট কাজে চুক্তিবদ্ধ হয়ে অনেকে বিদেশে গেলেও সেখানে পৌঁছে কাজ ছেড়ে দেয়। এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। এতে দেশের বদনাম হয়। বিদেশে যাওয়ার আগে সেদেশের ভাষা শিক্ষা ও সংশ্লিষ্ট কাজে দক্ষ হয়ে যাওয়া উচিত। এতে বেশি টাকা বেতনও পাওয়া যায়। তা না হলে সাধারণ শ্রমিক হিসেবেই কাজ করতে হয়।

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থবছরে ১৬ বিলিয়ন ডলার, ২০১৯-২০ অর্থবছরে ১৮ বিলিয়ন ডলার, ২০২০-২১ অর্থবছরে ২৪ বিলিয়ন ডলার ও ২০২১-২২ অর্থবছরে ২২ বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে এসেছে। চলতি বছরের জুনের মধ্যে অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরেও রেমিটেন্সের পরিমাণ ২২ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

২০২০-২১ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছরে রেমিটেন্স কমে যাওয়া প্রসঙ্গে ইমরান আহমদ বলেন, ওই সময় করোনার কারণে অনেকে সবকিছু গুটিয়ে দেশে ফিরে এসেছিলেন। যে কারণে রেমিটেন্সেরও পরিমাণ বেড়েছিল। এখন আবারো প্রবাসীরা বিভিন্ন দেশে তাদের পুরনো কর্মস্থলে ফিরে যাচ্ছেন। তারা গিয়ে রেমিটেন্স পাঠানো শুরু করলে সবকিছু ঠিক হয়ে যাবে। আগামী জুন মাসের মধ্যে রেমিটেন্স আগের বছরের সমপরিমাণ অর্থাৎ ২২ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে মন্ত্রী আশাবাদী।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত