আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে হিরো আলমের আপিল

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে হিরো আলমের আপিল

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। বিএনপির এমপিদের পদত্যাগ করার ফলে শূন্য হওয়া ওই দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। কিন্তু রিটার্নিং কর্মকর্তার যাচাইবাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে ইসি কমিশন সচিবালয়ে আপিল আবেদন করেন হিরো আলম। জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ১ শতাংশ ভোটার/সমর্থক থাকা বাধ্যতামূলক। কিন্তু হিরো আলম ১ শতাংশ ভোটার সমর্থক দেখাতে না পারায় এবং যতটুকু দেখিয়েছেন ভোটারের সঙ্গে মিল না থাকায় রিটার্নিং কর্মকর্তা গত ৮ জানুয়ারি বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, বগুড়া-৪ ও বগুড়া-৬ দুইটা আসনেই ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের কারণে আমার মনোনয়নপত্র বাতিল করেছে। তার জন্যই আমি নির্বাচন কমিশনের কাছে আপিল করলাম। আমার সব কাগজপত্র ঠিক আছে। উনারা যে ভুলগুলো ধরেছে তার প্রমাণসহ জমা দিয়েছি। উনারা যে ভুলটা ধরেছে একজন ভোটারের নাকি নম্বর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে দেখি ওই নম্বরটি আমি জমাই দেই নাই। তিনি বলেন, ২০১৮ সালে একই ভুলের কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে হাইকোর্টে রিট করে মনোনয়নপত্র ফিরে পাই। আগামী ১ ফেব্রুয়ারি আসন দুটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত