আপডেট :

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

নয়াপল্টনে গণঅবস্থানে বিএনপি

নয়াপল্টনে গণঅবস্থানে বিএনপি

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের গণঅবস্থান কর্মসূচি শুরু হয়েছে । বুধবার সকাল সাড়ে ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে গণঅবস্থান কর্মসূচি শুরু হয়। এর আগে সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড, থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণঅবস্থানস্থল নয়াপল্টনে জড়ো হতে থাকেন।

রাজধানীর ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত রাস্তায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে বিএনপি। এদিকে ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য ভিন্ন ভিন্ন স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সরজমিনে দেখা গেছে, ফকিরাপুল মোড় এবং নাইটিঙ্গেল মোড়ে সাঁজোয়া যান ও জলকামানসহ পুলিশের বিপুল সংখ্যক সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। বিএনপি ১০ সাংগঠনিক বিভাগে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। দলটির কেন্দ্রীয় নেতারা বিভাগীয় কর্মসূচিতে অংশ নেবেন। ছয় সাংগঠনিক বিভাগে গণঅবস্থান করার ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করবে এলডিপি। জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। একই সময়ে ১১টি দলের সমন্বয়ে গঠিত নতুন জোট ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ পুরানা পল্টনে প্রিতম টাওয়ারের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করবে। অন্য ১২ দলীয় জোটের উদ্যোগে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে গণঅবস্থান কর্মসূচি পালিত হবে।

এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনে শরিক থাকবে গণফোরামের একাংশ। মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকের রাস্তায় গণঅবস্থান কর্মসূচি পালন করবে দলটি। জাতীয় প্রেসক্লাবের অপজিটে গণঅবস্থান কর্মসূচি পালন করবে গণতান্ত্রিক বাম ঐক্য। রাজধানীর বিজয়নগরে গণঅবস্থান কর্মসূচি পালন করবে সমমনা গণতান্ত্রিক জোট। সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি চলছে আজ।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত