আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ইভিএমে ভোট ‘স্লো’, উদ্বিগ্ন ইসি

ইভিএমে ভোট ‘স্লো’, উদ্বিগ্ন ইসি

রংপুর সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণে দেরি হওয়া কমিশনকে উদ্বিগ্ন করে তুলেছে। এই মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আলাপ-আলোচনা করে এগুলোকে যতটা ওভারকাম করা সম্ভব সেটি চেষ্টা করবো।

বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এমন মন্তব্য করেন। গত ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে ভোট হয়। সেখানে ইভিএমের ভোট বেলা সাড়ে ৪টায় শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় রাত ৮টায়। এ নিয়ে সাংবাদিক এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শুনতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ভোটগ্রহণে বিলম্ব প্রসঙ্গে সিইসি বলেন, কোনও কোনও ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট মিলছিল না। কেন ভোট বিলম্বিত হচ্ছে, যেই অভিযোগটা এর আগে আমরা কখনও পাইনি- এটা আমাদের খুব উদ্বিগ্ন করে তুললো। তিনি বলেন, সম্প্রতি রংপুরে সিটি করপোরেশনে যে নির্বাচনটি হয়েছে, নির্বাচন সুন্দর হয়েছে, সুষ্ঠু হয়েছে, অংশগ্রহণমূলক হয়েছে। কিন্তু কিছু সংকটের কথা বলা হয়েছে। কিছু অভিযোগ আমরা তখনই পাচ্ছিলাম মিডিয়ার সুবাদে। যেমন, ভোট স্লো হচ্ছে, এটা একটা বড় ধরনের অভিযোগ ছিল। কোনও কোনও ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট মিলছিল না।

কেন ভোট বিলম্বিত হচ্ছে, যেই অভিযোগটা এর আগে আমরা কখনও পাইনি, এটা আমাদের খুব উদ্বিগ্ন করে তুললো। আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বিষয়গুলো যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, যারা মিডিয়ার কর্মী হিসেবে সেখানে কাজ করেছেন এবং আমাদের নির্বাচন কর্মকর্তা সেখানে থেকে যারা নির্বাচন ম্যানেজ করেছেন, তাদের নিয়ে আমরা একটা সভায় আহ্বান করে ফিডব্যাক নেবো।

কাজী হাবিবুল আউয়াল বলেন, যে সংকটটা হলো এটার কারণটা কিছু কিছু পেয়েছি। পুরোটা আমরা এখনও পাইনি। এগুলো পর্যালোচনা করে চেষ্টা করবো সংকটগুলো ওভারকাম করার জন্য। একইসঙ্গে আপনাদের বলছি যে অন্যান্য নির্বাচনে কিন্তু আমরা এই সমস্যাগুলো পাইনি। আমাদের মিডিয়াকর্মীরা কিছু কিছু বলেছেন। সেগুলো যৌক্তিক বলে মনে হয়েছে। যেটাই হোক, ফিডব্যাক নেওয়ার দরকার ছিল। আমরা সেটি নিয়েছি।

ফিডব্যাক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবো জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আলাপ-আলোচনা করে এগুলো যতটা ওভারকাম করা সম্ভব আমরা সেটি চেষ্টা করবো। আমরা চাই স্বচ্ছ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। সেখানে এই জিনিসগুলো আমাদের প্রত্যাশা। এই ব্যাপারে আপনারা আমাদের সবসময় সহযোগিতা করেছেন। সবসময় সহযোগিতা করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের এখানে টেকনিক্যাল এক্সপার্ট যারা ছিলেন, মিডিয়াকর্মী যারা ছিলেন, তারা রিয়াল ফ্যাক্টটা তুলে ধরেছেন। তবে বিলম্ব হয়েছে। এখন টেকনিক্যাল এক্সপার্টদের সঙ্গে কথা বলবো যে কেন বিলম্ব হলো, কেন মিললো না। তবে ফিঙ্গারপ্রিন্ট মেলেনি এটা আমি বলেছি। না মেলার ঘটনাটি খুব বেশি ঘটেনি। কিন্তু বিলম্ব হয়েছে। বিলম্ব অনেক কারণেই হতে পারে। তবে আমরা এখনও এই বিষয়গুলো সঠিকভাবে জানি না। আমরা গভীরভাবে চিন্তা করবো। পরীক্ষা-নিরীক্ষা করে নিরূপণ করার চেষ্টা করবো।



এলএবাংলাটাইমস/আইটিএলএস


শেয়ার করুন

পাঠকের মতামত