আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বিশ্বে প্রতি সাড়ে চার সেকেন্ডে মারা যায় একটি শিশু

বিশ্বে প্রতি সাড়ে চার সেকেন্ডে মারা যায় একটি শিশু

জাতিসংঘের তথ্য

বিশ্বের প্রায় ৫০ লাখ শিশু তাদের পাঁচ বছর পূর্ণ করার আগেই মৃত্যুবরণ করেছে ২০২১ সালে। সেই হিসেবে সাড়ে চার সেকেন্ডে এক শিশুর মৃত্যু হয়। এর মধ্যে প্রায় অর্ধেক (৪৭%) শিশু মারা গেছে বয়স এক মাস হওয়ার আগেই। অথচ উপযুক্ত চিকিৎসা দিয়ে এটা অনেকাংশে কমানো যেত। খবর গার্ডিয়ানের।

জাতিসংঘের চাইল্ড মরটালিটি এস্টিমেশন বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, ২০২১ সালে ১৯ লাখ শিশু মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে। এতে বলা হয়, ২০১৭ সালের পর থেকে নবজাতক মৃত্যুর হার খুব একটা কমেনি। গত ১২ বছরে এ ক্ষেত্রে অগ্রগতি মন্থর হয়ে পড়েছে। জন্মের পর প্রথম মাসে ২৫ লাখ নবজাতক মারা যায় ২০১৭ সালে। গত বছর এ সংখ্যা ছিল ২৩ লাখ।

ইউনিসেফের প্ল্যানিং অ্যান্ড মনিটরিং বিভাগের ডেটা অ্যানালিটিক্স ডিরেক্টর বিদ্যা গণেশ বলেছেন, প্রতিদিন অনেক অভিভাবক তাঁদের সন্তানদের হারানোর মানসিক আঘাতের সম্মুখীন হচ্ছেন। কখনও কখনও প্রথম নিঃশ্বাসের আগেই মারা যাচ্ছে শিশুরা। এ ধরনের ব্যাপক ও প্রতিরোধযোগ্য ট্র্যাজেডি কখনই অনিবার্য হিসেবে গ্রহণ করা উচিত নয়। প্রতিটি নারী ও শিশুর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে সুদৃঢ় রাজনৈতিক ইচ্ছা এবং লক্ষ্যভিত্তিক বিনিয়োগের মাধ্যমে অগ্রগতি সম্ভব।

প্রতিবেদনে বলা হয়, চলতি শতাব্দীর শুরু থেকে বিশ্বব্যাপী পাঁচ বছরের কম বয়সী মৃত্যুর হার ৫০ শতাংশ কমেছে। মৃত শিশু জন্মের হার কমেছে ৩৫ শতাংশ। ইউনিসেফ জানায়, স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য দ্রুত পদক্ষেপ না নিলে ২০৩০ সালে আগে আরও প্রায় ৫ কোটি ৯০ লাখ শিশু এবং তরুণ মারা যাবে এবং প্রায় ১ কোটি ৬০ লাখ মৃত শিশু জন্ম নিতে পারে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত