আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার বিষয়ে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। পাশাপাশি রিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনাও চাওয়া হয়েছে। বৃহস্পতিবার রিটকারী আইনজীবী ইয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি নামে একটি সংগঠনের চেয়ারম্যান আবু হানিফ হৃদয় জনস্বার্থে এ রিট দায়ের করেন। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। রিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

২০২২ সালের ২৬ জুন বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুতে যান চলাচলের প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনাও ঘটে। পরে সরকারের সিদ্ধান্ত অনুসারে পরদিন ২৭ জুন পদ্মা সেতুতে মোটরসাইকেলের চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। সরকার থেকে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। হাইকোর্টে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়েছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত