আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

শেখ হাসিনাকে অভিনন্দন জানালো মন্ত্রিসভা

শেখ হাসিনাকে অভিনন্দন জানালো মন্ত্রিসভা

মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। গত ৯ জুন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকার প্রধানকে ধন্যবাদ জানানো হয়। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সই করা এ অভিনন্দন প্রস্তাব সরকারি গেজেটে প্রকাশিত হয়। এতে বলা হয়, উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ শহরভিত্তিক বৈদ্যুতিক রেল ব্যবস্থা মেট্রোরেল যুগে প্রবেশ করলো।

সেখানে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ ডিসেম্বর ২০২২ তারিখে ঢাকা মহানগর ও তৎসংলগ্ন এলাকায় যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে বিশেষায়িত, আধুনিক প্রযুক্তিভিত্তিক গণপরিবহন ব্যবস্থায় মেট্রোরেল সেবা এমআরটি লাইন-৬ দিয়াবাড়ি হতে আগারগাঁও অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ শহরভিত্তিক বৈদ্যুতিক রেল ব্যবস্থা মেট্রোরেল যুগে প্রবেশ করলো; যা বাংলাদেশের জনগণকে আধুনিক গণপরিবহন সুবিধা প্রদানের মাধ্যমে ব্যস্ততম শহরে স্বস্তির যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়ন ও বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার পূরণের পথ সুগম করেছে।

এতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেশের পরিবহণ ও যোগাযোগ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের মাধ্যমে উন্নয়ন যাত্রার সূচনা করেছিলেন। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার যোগাযোগ ব্যবস্থাকে সর্বাধুনিক করার জন্য বিভিন্ন মেগা প্রকল্প গ্রহণপূর্বক পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করছে।

অভিনন্দন প্রস্তাবে বলা হয়, প্রধানমন্ত্রী ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর মেট্রোরেল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন, যা নগর গণপরিবহন ব্যবস্থায় একটি অনন্য মাইলফলক। জাইকার অর্থায়নে ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত এক বছরের পরিচালিত সমীক্ষায় সর্বপ্রথম ‘এমআরটি লাইন-৬' নির্মাণের সুপারিশ করা হয়। সরকার জাইকার কাছ থেকে কারিগরি ও আর্থিক প্রতিশ্রুতি নিয়ে ২০১১ সালে 'ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ নির্মাণ' প্রকল্প গ্রহণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৬ জুন ২০১৬ সালে এই প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং এর চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে গত ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে প্রথম বাণিজ্যিক যাত্রী হিসাবে যাত্রা করে বাংলাদেশে মেট্রোরেলের ইতিহাসে নব দিগন্তের সূচনা করেন।

এতে উল্লেখ করা হয়, মন্ত্রিসভা মনে করে যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের ফলে বিশ্বের আধুনিকতম প্রযুক্তিভিত্তিক রেল পরিষেবা মেট্রোরেল নির্মাণ এবং তা উদ্বোধন সম্পন্ন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর হয়েছে। মন্ত্রিসভা আরও মনে করে যে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ইতোমধ্যে গৃহীত বিভিন্ন মেগা প্রকল্প গ্রহণ ও তা সম্পন্ন করার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

মেট্রোরেল সেবার প্রথম এমআরটি লাইন-৬ দিয়াবাড়ি হতে আগারগাঁও অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উত্তরোত্তর বৃদ্ধি করায় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপনপূর্বক তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত