আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দূরপাল্লার বাস কম, যাত্রীদের ভোগান্তি

দূরপাল্লার বাস কম, যাত্রীদের ভোগান্তি

প্রথম ধাপের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল রোববার। সেই মোনাজাতে শরিক হতে আজ শনিবার সকাল থেকে রাজধানী ঢাকার আবদুল্লাহপুর মোড়ে কমে গেছে দূরপাল্লার যানবাহন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। উপায় না পেয়ে কেউ কেউ চলছেন বিকল্প পরিবহনে।

আবদুল্লাহপুর মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন পরিবহনের কাউন্টার মাস্টাররা জানান, ইজতেমার কারণে দুই দিন ধরেই সড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস কম। ফলে যাত্রীরা কাউন্টারে এসে গাড়ি না পেয়ে ফিরে যাচ্ছেন। এর মধ্যে অনেকক্ষণ পরপর দুয়েকটি বাস এলেও সেগুলোতে মানুষের ভিড়ে ওঠা যাচ্ছে না। এতে বাধ্য হয়ে যাত্রীদের অনেকেই আগের জায়গায় ফিরে যাচ্ছেন কিংবা যাত্রা করছেন বিকল্প কোনো যানে।

আজ বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, আবদুল্লাহপুর মোড়ে বাসের জন্য অপেক্ষা করছেন ময়মনসিংহগামী কিছু মানুষ। তাঁদের কারও হাতে ব্যাগ, আবার কারও হাতে গাঁটরিবোঁচকা। সবাই বাসের জন্য অপেক্ষা করছেন, কিন্তু বাস আসছে না। তাই বাধ্য কেউ ফিরে যাচ্ছেন, আবার কেউবা চেষ্টা করছেন বিকল্প যানে গন্তব্যে যেতে।

ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, জামালপুর, শেরপুরসহ বিভিন্ন এলাকার ৯টি পরিবহনের কাউন্টার মাস্টার বলেন, ‘স্বাভাবিক দিনের তুলনার আমাদের এখন প্রায় ৭৫ ভাগ গাড়ি কম। যাত্রীরা দুই দিন ধরেই কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন। অনেকক্ষণ পরপর এক দুইটি বাস এলেও ভিড়ের কারণে যাত্রীরা উঠতে পারছেন না। তিনি আরও বলেন, ইজতেমা উপলক্ষে মুসল্লিরা তাঁদের বেশির ভাগ গাড়ি ভাড়া (রিজার্ভ) নিয়ে গেছেন। মালিকপক্ষও বেশি লাভের আশায় সাধারণ যাত্রীদের কথা না ভেবে গাড়ি ভাড়া দিয়েছেন। তা ছাড়া সড়কে প্রচুর মানুষ থাকায় যানজটের ভয়ে অনেকে ইচ্ছা করেই গাড়ি নামাননি। তাই সড়কে গাড়ি কম। যাত্রীরাও এসে ফিরে যাচ্ছেন।

এদিকে গতকাল শুক্রবার গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আনুষ্ঠানিকভাবে শুরু  হয়েছে মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়ের অনুসারীদের ইজতেমা। সারা দেশ থেকে আসা মুসল্লিদের পদচারণে গমগম করছে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা।

 

শেয়ার করুন

পাঠকের মতামত