আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এইচএসসি’র ফল ১২ ফেব্রুয়ারির মধ্যে

এইচএসসি’র ফল ১২ ফেব্রুয়ারির মধ্যে

সদ্যসমাপ্ত এইচএসসি-সমমান পরীক্ষার ফল আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে। ফল প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্নের লক্ষ্যে তারিখ নির্ধারণের জন্য আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে ফাইল পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। অন্যদিকে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে শুরু করা হবে। এই সিদ্ধান্তও শিক্ষা বোর্ডগুলো ইতোমধ্যে চূড়ান্ত করেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, এবারের এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন ইতোমধ্যে শেষ হয়েছে। এখন ফল প্রকাশের পরবর্তী প্রস্তুতি শুরু করা হয়েছে। যেহেতু রীতি অনুযায়ী পরীক্ষা শেষে পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়ে থাকে। তাই ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। যেহেতু প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেওয়া হয়ে থাকে। তাই তিনি যে সময় দেবেন সেটি ধরেই ফল চূড়ান্ত করা হবে।

এসএসসি পরীক্ষা : সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়া হয়। সেই হিসাবে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী মাসে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হয়। এ কারণে পরীক্ষা পেছানোর চিন্তা আগে থেকেই ছিল। কিন্তু এ বছর মার্চ মাসে পবিত্র রমজান শুরু হবে। এ কারণে শিক্ষা বোর্ডগুলো ঈদুল ফিতরের পর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাসার যুগান্তরকে জানান, ঈদের এক সপ্তাহ পর এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করা হবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত