আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

তীব্র শীতে উষ্ণতা ছড়াতে এগিয়ে এসেছে 'প্রাক্তন বন্ধন'

তীব্র শীতে উষ্ণতা ছড়াতে এগিয়ে এসেছে 'প্রাক্তন বন্ধন'

ছবি: এলএবাংলাটাইমস

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘প্রাক্তন বন্ধন’ বেশ কিছুদিন যাবত সেবামূলক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ের দুঃস্থ ও শীতার্তদের মাঝে ২য় ধাপে কমফোরটার (উন্নতমানের শীতবস্ত্র) বিতরণ করা হয়েছে।

উদ্যোক্তা এবং আহবায়ক হিসেবে আমেরিকা প্রবাসী প্রাক্তন ছাত্রী আফরোজা পারভীন লিপিসহ বিদ্যালয়টির কয়েকজন প্রাক্তন ছাত্রীর অর্থায়নে এসব কমফোরটার বিতরণ করা হয়।

গতকাল রোববার সকালে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে জেলা প্রশাসক জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে একটি করে কমফোরটার তুলে দেন।

এসময় বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. মাহামুদুল হক, ফেরদৌস আরা বেগম বকুল, সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী মোত্তাকিয়া আক্তার জাহান মুক্তা, আরিফা সুলতানা লতা, নাজিরা নাসরিন বুবলি, সুরভী শর্মা মনি, জিননাতুন নাহার , রেবেকা সুলতানা লুনা, কিনি , বৃষ্টি , কুলসুম , আনিকা বৃষ্টি , শাহিনা , আয়শা , শারমিন আক্তারসহ প্রাক্তন ছাত্রীরা উপস্থিত ছিলেন।

চলতি মাসের শুরুতেও আরেকবার একই সংগঠনের পক্ষ থেকে শতাধিক শীতার্তের মাঝে কমফোরটার বিতরণ করা হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত