আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ব্যাপক হারে কমল ভোজ্য তেলের দাম

ব্যাপক হারে কমল ভোজ্য তেলের দাম

ছবি: এলএবাংলাটাইমস

মূল্যবৃদ্ধির জেরে মধ্যবিত্তের রান্নাঘর ও পকেটে আগুন লেগেছে। প্রায় সব নিত্যপ্রয়োজনীয় খাবার জিনিসের দামই দিন দিন বেড়ে চলেছে। বিশেষত খাবার তেলের দাম আকাশছোঁয়া হচ্ছিল। এরই মধ্যে মধ্যবিত্তের হেঁশেলের জন্য সুখবর এল। সরষে, সোয়াবিন তেলের বীজ, অপরিশোধিত পাম তেল, পামোলিন এবং তুলো বীজের তেলের দাম কমেছে (Edible Oil Prices)। যদিও বাদাম তেল ও তেলের বীজের দাম অপরিবর্তিতই রয়েছে।

জানা গিয়েছে, দেশের বন্দরগুলিতে সস্তায় আমদানি করা তেল থাকায় এই দাম কমেছে। সূত্রের খবর, বিদেশে ভোজ্য তেলের দাম তাৎপর্যপূর্ণ ভাবে কমেছে। ঘরোয়া তেলের বীজের দাম বেড়েছে। তাই জন্য সরষে, বাদাম, সোয়াবিন ও তুলোর বীজের তেলের দামের উপর চাপ পড়েছে। বাজার সূত্রে খবর, সস্তা আমদানি করা তেলের পরিমাণ কমাতে হবে। না হলে সরষে ও সোয়াবিন তেল খাওয়া প্রায় অসম্ভব হয়ে যাবে।

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশ প্রতিনিয়ত তেলবীজ শিল্পের বৃদ্ধির জন্য নীতির পরিবর্তন করে। ভারতও ধীরে ধীরে এই শিল্পে আত্মনির্ভর হওয়ার দিকে এগিয়ে চলেছে। এর জন্য ভারতকে তেলবীজ উৎপাদনের উপযুক্ত বাতাবরণ তৈরি করতে হবে। বিশেষজ্ঞদের মতে, এর জন্য প্রথমে আমদানিকৃত তেলের উপর কর বসাতে হবে। ক্রেতা, বিক্রেতা ও উৎপাদক, কেউই এই কর থেকে ছাড় পাবেন না। সোয়াবিন তেলের ক্ষেত্রে এই করছাড় আগামী ১ এপ্রিল শেষ হবে। তবে সূর্যমুখীর ক্ষেত্রে এটি চলবে।বন্দরে সোয়াবিন ও সূর্যমুখী তেলের আমদানি মূল্য ১০২ থেকে ১০৩ টাকা প্রতি লিটার। খোলা বাজারে ক্রেতারা এই তেল ১২৫ থেকে ১৩৫ টাকা প্রতি লিটারে কিনতে পারেন। কিন্তু দেশে এই তেল বিক্রি হয় ১৭৫ থেক ২০০ টাকা প্রতি লিটার দরে। এর জন্য তেলের দামে এই অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। ভোজ্য তেল উৎপাদনে আত্মনির্ভর হতে চাইছে কেন্দ্র। এর জন্য সরকারকে একাধিক নীতিতে পরিবর্তন আনতে হবে।

বিশেষ করে দেশীয় তেলবীজ উৎপাদন ও বিক্রি বাড়াতে নীতি আনতে হবে কেন্দ্রকে। একইসঙ্গে কৃষকদের সুবিধার কথাও মাথায় রাখতে হবে। পাশাপাশি, তেল মিলের পূর্ণক্ষমতা ব্যবহার, বিদেশি মুদ্রা বাঁচানো এবং বেকারত্ব কমানোর দিকেও নজর দিতে হবে সরকারকে। বর্তমানে সস্তা আমদানিকৃত ভোজ্য তেল ভারতকে এই শিল্পে আত্মনির্ভর করে তোলার পথে বাধার সৃষ্টি করছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত