আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রোহিঙ্গারা আমাদের জন্য বিষফোড়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গারা আমাদের জন্য বিষফোড়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গারা নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়ছে। মিয়ানমার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া থাকলেও সেসব কাঁটাতারের বেড়া কেটে রোহিঙ্গারা মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আসছে। আমি বলছি তারা আমাদের জন্য বিষফোড়া হবে।’

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলা একাডেমি চত্বরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পগুলোয় এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। ওখানে আমাদের নরমাল পুলিশ দায়িত্ব পালন করছে। এ ছাড়া এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সশস্ত্র সেখানে নিয়োজিত রয়েছে। কারণ রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে আমরা দেখেছি অনেক রক্তপাত হচ্ছে। তাদের রুটিন ওয়ার্ক করার জন্য আমাদের এবিপিএন সেখানে আছে।’

তিনি আরও বলেন, ‘এপিবিএন নিয়ে যেসব কথা হিউম্যান রাইটস ওয়াচে বলা হয়েছে, আমার মনে হয় তাদের এসব বিষয়ে তথ্যভিত্তিক নয়। তাদের আরও বেশি করে দেখে এসে এসব রিপোর্ট করা উচিত।’ রোহিঙ্গারা নিজেরা গোলাগুলিতে জড়িয়ে পড়ছে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে এক ডিজিএফআই কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। গতকালও সেখানে গোলাগুলি হয়েছে। বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের মধ্যে একেকটি গ্রুপ প্রতিনিয়ত বিবাদে জড়াচ্ছে, দাঙ্গা-হাঙ্গামায় জড়িয়ে পড়ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেষ্টনী দেওয়া হয়েছিল কিন্তু রোহিঙ্গারা সেসব বেষ্টনী কেটে মিয়ানমারের মূল অংশে গিয়ে সেখান থেকে ইয়াবা নিয়ে আসছে।’




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত