আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ঢাকা-প্যারিস সংলাপ বৃহস্পতিবার

ঢাকা-প্যারিস সংলাপ বৃহস্পতিবার

গত বছর নভেম্বরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে প্যারিস সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময়ে দুই শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেয় যে ঢাকা ও প্যারিসের মধ্যে নিয়মিত রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে। ওই সিদ্ধান্তের আলোকে দুইদেশের মধ্যে প্রথম সংলাপ হবে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি)।

সংলাপে রাজনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা‑যেমন অর্থনৈতিক, প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। এছাড়া রোহিঙ্গা সমস্যা, ইউক্রেন যুদ্ধ, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা, জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হতে পারে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘প্রথম সংলাপে আমাদের উদ্দেশ্য থাকবে গত নভেম্বরে শীর্ষ সফরে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল সেটির বাস্তবায়ন কতটুকু হয়েছে এবং বাকি সিদ্ধান্তগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়।’ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আইসিটি, কৃষি খাত এবং মহাশূন্য ও মহাকাশ প্রযুক্তি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, আমাদের চেষ্টা থাকবে পরের সংলাপ আরও উচ্চ পর্যায়ে আয়োজন করার।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত