আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাংলাদেশ নিয়ে যা বললেন আইএমএফের সভাপ্রধান

বাংলাদেশ নিয়ে যা বললেন আইএমএফের সভাপ্রধান

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান অ্যান্তইনেত মনসিও সায়েহ বলেছেন, ‘স্বাধীনতার পর থেকে বাংলাদেশ দারিদ্র বিমোচনে ধারাবাহিকতা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। তবে কোভিড-১৯ অতিমারি ও এরপরবর্তী ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ দেশটির (বাংলাদেশ) দীর্ঘ দিনের ধারাবাহিক অর্থনৈতিক সাফল্য বাধাগ্রস্ত করেছে। এসব নানামুখী আঘাতে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা চ্যালেঞ্জের সম্মুখীন।’

বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদনের পর অ্যান্তইনেত মনসিও সায়েহ এ কথা বলেছেন। আইএমএফের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। বাংলাদেশ সময় গতকাল সোমবার রাত ৯টায় অনুষ্ঠিত আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠকে এ ঋণ অনুমোদন করা হয়।

অ্যান্তইনেত মনসিও সায়েহ বলেন, ‘বৈশ্বিক এসব অভিঘাতের ফলে সৃষ্ট চ্যালেঞ্জসমূহ মোকাবিলার সঙ্গে সঙ্গে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে দেশটির কর্তৃপক্ষের উচিত উচ্চাভিলাষী সংস্কার কর্মসূচিতে জোর দেওয়া। এক্ষেত্রে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও ২০৩২ সালের মধ্যে উচ্চ-মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য পূরণে মানবসম্পদ ও অবকাঠামো খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ প্রয়োজন পড়বে। দেশটির কর্তৃপক্ষ এসব চ্যালেঞ্জ চিহ্নিত করেছে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাও জরুরি কারণ এটি অর্থনীতিতে বড় ধরণের ঝুঁকি তৈরি করতে পারে। ফলে সামষ্টিক অর্থনীতি হুমকির সম্মুখীন হতে পারে।’

অ্যান্তইনেত মনসিও সায়েহ আরও বলেন, ‘ইসিএফ/এএফএফের অর্থ সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে এবং একই সঙ্গে সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হবে। অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধির কৌশল বাস্তবায়নেও সহায়ক হবে। কর নীতি এবং রাজস্ব প্রশাসনের সংস্কারের ফলে সামাজিক, উন্নয়নমূলক ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যয় বাড়ানো সম্ভব হবে।’

আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘সরকারি ব্যয়, বিনিয়োগ ও ঋণ ব্যবস্থাপনার শক্তিশালীকরণে অর্থব্যবস্থার সংস্কারের ফলে সরকারি ব্যয় নির্বাহের কার্যকারিতা, সুশাসন ও জবাবদিহিতা জোরদার হবে। আর্থিক খাতের ঝুঁকি কমিয়ে, এ খাতে সুশাসন ও নিয়ন্ত্রণ কাঠামো জোরদার করে এবং শেয়ারবাজার পরিস্থিতির উন্নতি ঘটানো গেলে প্রবৃদ্ধির লক্ষ্য উদ্দেশ্য পূরণে সহযোগিতা হয়।’

আইএমএফের নির্বাহী বোর্ডের ভারপ্রাপ্ত এই প্রধান বলেন, ‘বাণিজ্য ও সরাসরি বিদেশি বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে, আর্থিক খাতের সক্ষমতা গভীরতর করতে, মানবসম্পদের উন্নয়ন ঘটাতে এবং সুশাসন নিশ্চিত করতে কাঠামোগত সংস্কার জরুরি।’

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ যেসব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আইএমএলের আরএসএফ তহবিলের অর্থ তাতে কাজে লাগবে বলে উল্লেখ করেন অ্যান্তইনেত মনসিও সায়েহ। তিনি বলেন, ‘জলবায় পরিবর্তন মোকাবিলায় বিনিয়োগ কার্যক্রমের উন্নতিতে এবং এর কার্যকারিতা নিশ্চিতে ইসিএফ/ইএফএফের আওতায় সংস্কারেও সহায়ক ভূমিকা পালন করবে আরএসএফ সংস্কারসমূহ। ফলে এ খাতে বেসরকারি অর্থায়নও সুরক্ষা পাবে।’



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত