আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

তুরস্ক ও সিরিয়ায় হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

তুরস্ক ও সিরিয়ায় হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

তুরস্ক ও সিরিয়ায় হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। সোমবার (০৬ ফেব্রুয়ারি) ভোরে তুরস্ক ও সিরিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর কাছে পৃথক পৃথক বার্তা পাঠান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি তুরস্কে ঘটে যাওয়া মারাত্মক ভূমিকম্পে প্রাণহানির জন্য তুরস্কের সরকার এবং জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। ড. মোমেন আজ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুওলুকে পাঠানো এক শোক বার্তায় বলেন, ‘এই শোকাবহ মুহূর্তে, তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণ এবং নিহতদের পরিবারের জন্য আমরা প্রার্থনা করছি।’

ভূমিকম্পে যাঁরা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে শোক বার্তায় ড. মোমেন বলেন, ‘তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে থেকে এই বিশেষ সময়ে যেকোনো ধরনের সাহায্য করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।’ অপর এক বার্তায় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি, সিরিয়ার সীমান্তে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে হতাহতের জন্য গভীর শোক প্রকাশ করেছেন।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. ফয়সাল মেকদাদের কাছে পাঠানো এক শোক বার্তায় ড. মোমেন বলেন, ‘আমি এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। এই ভয়াবহ দুর্যোগে নিহত ও আহত সকলের পরিবারের সদস্য এবং সিরিয়ার জনগণের সাথে আমরাও গভীরভাবে শোকাহত।’ ড. মোমেন আরও বলেন, ‘বাংলাদেশ এই সংকটময় সময়ে সিরিয়ার ভ্রাতৃপ্রতিম জনগণের সাথে রয়েছে।’




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত