আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ঢাকায় চালু হলো লেবানন ভিসা কেন্দ্র

ঢাকায় চালু হলো লেবানন ভিসা কেন্দ্র

ঢাকায় চালু হয়েছে লেবাননের ভিসার আবেদন কেন্দ্র। ডিইউ ডিজিটাল গ্লোবাল এবং রাইজিং গ্লোবালের অংশীদারিত্বে এই লেবানন ভিসা আবেদন কেন্দ্র চালু করা হয়েছে। লেবানন দূতাবাসের সহযোগিতায় নামমাত্র মূল্যে নথি প্রেরণের জন্য ঝামেলামুক্ত পরিষেবা দেওয়া হবে এ কেন্দ্রে।

রাজধানীর গুলশান সার্কেল-২ এর পিবিএল টাওয়ারের ১৩ তলায় অবস্থিত নতুন লেবানন ভিসা আবেদন কেন্দ্র সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে।

নতুন ভিসা আবেদন কেন্দ্রে দুইটি কাউন্টার রয়েছে, যা সমস্ত ভিসা বিভাগে কার্যক্রম পরিচালনা করে থাকে। এই কেন্দ্র সাধারণ মূল্যে ভিসা ফর্ম, ফটোকপিয়ার পরিষেবা, ব্যক্তিগত লাউঞ্জ এবং কুরিয়ার পরিষেবাগুলো পূরণ করার জন্য আবেদনকারীদের বিনামূল্যে ওয়াই-ফাই এবং সহায়তা ডেস্ক সরবরাহ করবে। ডিইউ ডিজিটাল গ্লোবাল দ্বারা পরিচালিত নতুন ভিসা কেন্দ্রটি সারা বাংলাদেশে ভ্রমণকারীদের ভিসার অভিজ্ঞতা সহজ করবে।

এর আগে লেবাননের ভিসার আবেদন জমা দেওয়ার জন্য ভারতে যেতে হত। বাংলাদেশ ছাড়াও ডিইউ ডিজিটাল গ্লোবালের সেবা শ্রীলঙ্কা, নেপাল এবং ভারতে রয়েছে। গ্রাহকদের মানসম্মত সেবা দেওয়ার প্রতিশ্রুতির উদ্দেশে রাইজিং গ্লোবালের সিইও ভরত রাই বলেন, আমরা আশা করি নতুন সুবিধাটি খোলার সাথে সাথেই অনেক বেশি পরিমাণে ভিসা প্রসেস করব এবং লেবাননে পর্যটন বৃদ্ধি করব।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত