আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আজ থেকে ‘উত্তরা সেন্টার’ স্টেশনে থামবে মেট্রোরেল

আজ থেকে ‘উত্তরা সেন্টার’ স্টেশনে থামবে মেট্রোরেল

মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন চালু হচ্ছে আজ শনিবার। এদিন থেকে যাত্রী ওঠা-নামায় স্টেশনটিতে থামবে ট্রেন। গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের কার্যালয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, শনিবার উত্তরা সেন্টার বা দুই নম্বর স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। আর ১ মার্চ থেকে মিরপুর-১০ স্টেশন চালু করা হবে।

তিনি আরও জানান, আগামী মার্চ মাসের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি চারটি স্টেশনে চালু হবে। সেই সঙ্গে জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। গত ২৮ ডিসেম্বর উত্তরা-কমলাপুর রুটের (এমআরটি লাইন-৬) উত্তরা-আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৭ ডিসেম্বর থেকে যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তখন শুধু উত্তরা-আগারগাঁও-উত্তরা ষ্টেশন থেকে যাত্রীরা ওঠা-নামা করতে পারতেন। পরে গত ২৫ জানুয়ারি পল্লবী ষ্টেশন চালু করা হয়।

প্রথমে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলাচল করতো মেট্রোরেল। পল্লবী স্টেশন চালুর পর চলাচলের সময়সূচি ও যাত্রী সংখ্যায় পরিবর্তন করা হয়। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। আগে সর্বোচ্চ ২০০ যাত্রী পরিবহন করলে পল্লবী স্টেশন চালুর পর এ সীমা তুলে দেওয়া হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত