আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আর্জেন্টিনার দূতাবাস খোলার ঘোষণা কাল

আর্জেন্টিনার দূতাবাস খোলার ঘোষণা কাল

ঢাকায় আবারও দূতাবাস খুলতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামীকাল সোমবার দেশটির পক্ষ থেকে এ সংক্রান্ত ঘোষণা আসবে। এ উপলক্ষে আজ সফরে আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। আগামীকাল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। এ বৈঠকে কৃষিসহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন হবে।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সমকালকে বলেন, দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। এ মুহূর্তে দূতাবাস খোলার ঘোষণা এলে রাজনৈতিক সম্পর্ক বাড়বে। দূতাবাস খুললে অনেক সম্ভাবনার সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, বিশ্বকাপে দেশটির ফুটবল দলের জন্য বাংলাদেশ থেকে যে ভালোবাসা ও সমর্থন দেখানো হয়েছে, এ বিষয়টি দূতাবাস খোলার সিদ্ধান্তে প্রভাব রেখেছে। ক্যাফিয়েরোর সফরে অর্থনৈতিক কূটনীতির বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক ফোরামগুলোয় পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। আর্জেন্টিনার আদালতে রোহিঙ্গাদের একটি মামলা রয়েছে। এতে সাক্ষ্য দিতে কিছু রোহিঙ্গার বাংলাদেশ থেকে যাওয়ার কথা। এগুলো দুই দেশের রাজনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নেবে।

এদিকে ক্যাফিয়েরোর সফর উপলক্ষে নয়াদিল্লির আর্জেন্টিনা দূতাবাসের কূটনীতিকরা ঢাকায় এসেছেন। আগামীকাল ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘর পরিদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সফর শুরু করবেন ক্যাফিয়েরো। এরপর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হবে।

সান্তিয়াগো ক্যাফিয়েরো সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক হতে পারে। এ দিন ধানমন্ডি মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করবেন ক্যাফিয়েরো। এ ছাড়া ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে তিনি ঢাকা ছেড়ে যাবেন।

দিল্লির আর্জেন্টিনা দূতাবাসের প্রতিনিধি দলের এক সদস্য নাম না প্রকাশের শর্তে গতকাল সমকালকে বলেন, সান্তিয়াগো ক্যাফিয়েরো সোমবার দূতাবাস খোলার ঘোষণা দেবেন। দূতাবাস খোলার জন্য এখনও তাঁরা অফিস খুঁজছেন। অফিস খুঁজে পুরো দূতাবাস চালু করতে কয়েক মাস লেগে যেতে পারে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত