আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

স্থিতিশীল অবস্থা তৈরি করার পর ওই ভবনে অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্থিতিশীল অবস্থা তৈরি করার পর ওই ভবনে অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিস্ফোরণের পর সিদ্দিকবাজারের ওই ভবনের বেজমেন্ট ও নিচতলায় যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে। ভবনটি এখন ঝুঁকিপূর্ণ ইমারতে পরিণত হয়েছে। ‌ভবনের ওপরে চাপ পড়লে সেটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। ‌এজন্য স্টেবল (স্থিতিশীল) অবস্থা তৈরি করে এরপর অভিযান শুরু করা হবে।

বুধবার (৮ মার্চ) দুপুরে ঢাকার সিদ্দিকবাজারে বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিস্ফোরণগুলোর কারণ খুঁজতে আপাতত বিদেশি কোনও বিশেষজ্ঞের প্রয়োজন নেই বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটসহ স্থানীয় কর্তৃপক্ষ সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের বিষয়ে বিশেষজ্ঞ মতামত তৈরি করতে সক্ষম। এর জন্য বিদেশি কারও সহযোগিতার প্রয়োজন নেই।

তিনি বলেন, ঘটনাগুলো নিয়ে যথেষ্ট মতামত দেওয়ার জন্য আমাদের বিশেষজ্ঞরা আছেন। তারা ব্যর্থ হলে আমরা বিদেশ থেকে বিশেষজ্ঞদের নিয়োগ দিতে পারি। তবে এ মুহূর্তে সেটার প্রয়োজন হবে না। মন্ত্রী বলেন, কী কারণে ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। কেউ যেন ইমারতের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ না করে। যারা অনুমতি না নিয়ে ভবন নির্মাণ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তদন্তের ফলাফলে পক্ষপাতিত্বের কোনও সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, তদন্ত ফলাফল পক্ষপাতিত্ব হবে এমনটা আমরা ভাবতেও পারি না। তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে আসাদুজ্জামান খান আশ্বস্ত করেন যে তদন্ত শেষ হলে ফলাফল প্রকাশের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

এসময় সঙ্গে থাকা ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন উদ্ধার অভিযান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, সঠিক নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিত করা রাজউক এবং সিটি করপোরেশনের দায়িত্ব। এখন তারা বিষয়টি কতটা অনুসরণ করেছে তা নিয়ে প্রশ্ন করা যেতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্ত শেষ হলেই বলা যাবে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত