আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

রাজশাহীতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে থমথমে ভোটকেন্দ্র

রাজশাহীতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে থমথমে ভোটকেন্দ্র

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে একটি ভোটকেন্দ্রের সামনের সড়কে দুই ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার দুপুরে নগরীর ভেড়িপাড়ার মোড়ে কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে পাঁচ মিনিটের জন্য রণক্ষেত্রের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এতে দুই প্রার্থীরই নির্বাচনী ক্যাম্পের চেয়ার ভাঙচুর করা হয়।

কিছুক্ষণের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর প্রায় এক ঘণ্টা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। ভোটাররা ভয়ে কেন্দ্র থেকে চলে যান। সংঘর্ষে জড়িয়ে পড়া দুই কাউন্সিলর প্রার্থী হচ্ছেন রুহুল আমিন যিনি বর্তমান কাউন্সিলর ও এবারের নির্বাচনেও কাউন্সিলর প্রার্থী। তিনি ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমানে আওয়ামী লীগে যোগদান করেছেন। তবে কোনো পদে নেই। তার প্রতিপক্ষ ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১২ টার দিকে আশরাফুল ইসলামের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করার অভিযোগে তার সমর্থকরা নগরীর ভেড়িপাড়ার মোড়ে অবস্থানরত রুহুল আমিনের সমর্থকদের ধাওয়া করেন। পাশেই একটা খড়ির দোকান থেকে কাঠ নিয়ে তারা এই হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দক্ষিণ পাশে রুহুল আমিনের একটি নির্বাচনী কেন্দ্র ছিল। আশরাফুল ইসলামের সমর্থকরা সেই কেন্দ্রের প্লাস্টিকের চেয়ারগুলো ভাঙচুর করেন। অপরদিকে রাজশাহী পিটিআই কেন্দ্রের পাশে অবস্থিত আশরাফুল ইসলামের নির্বাচনী কেন্দ্রে কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিবেকানন্দ বিশ্বাস জানান, সংঘর্ষ হয়েছে কেন্দ্রের বাইরের রাস্তায়। এতে কেন্দ্রে কোনো প্রভাব পড়েনি। এক মিনিটের জন্য ভোট বন্ধ হয়নি।

তবে বেলা সাড়ে বারোটার দিকে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্রে ভোট দেওয়ার জন্য কোনো ভোটার নেই। এ সময় একজন নারী ভোট দিতে এসেছিলেন। এ ব্যাপারে বর্তমান কাউন্সিলর রুহুল আমিন বলেন, তার প্রতিপক্ষ প্রার্থী আশরাফুল ইসলাম হেরে যাবেন বুঝতে পেরে চার-পাঁচশ লোক নিয়ে তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। এই সংঘর্ষের মধ্যে পড়ে তার স্ত্রী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করতে হবে।

আশরাফুল ইসলাম বাবুকে কল করা হলে তিনি ফোন ধরেননি। তার ভাই মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘রুহুল আমিন টুনুর লোকজন আমাদের ভোটারদের কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছিলেন। এর প্রতিবাদ করলে তারা আমাদের দুটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে। পদ্মার বাঁধের ধারে আমাদের সমর্থকদের বাড়িতেও হামলা হয়েছে। একটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। হামলায় আমাদের পাঁচজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত