আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই উন্নয়নের জন্য : বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই উন্নয়নের জন্য : বাহাউদ্দিন নাছিম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘কোনো যুদ্ধই দেশ জাতি ও বিশ্বের জন্য কল্যাণ বয়ে আনে না। তাই প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন’।

তিনি বলেন, ‘জাতির পিতা ও তার পরিবারকে যারা খুন করেছে তাদের মধ্যে জিয়া মোশতাকরা জড়িত। যারা বাঙালি জাতির পিতাকে হত্যা করতে পারে তাদের পক্ষে জনগণের কল্যাণে রাজনীতি করতে পারে না। তারা আদর্শবান মানুষ হতে পারে না। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করে। যারা এসব করে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জাতির পিতা শিখিয়ে গেছেন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে। দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই’।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দশদিন চোরের একদিন সাধুর। বিএনপি জামায়াত যতই চেষ্টা করুক বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা করতে তাদের সে সুযোগ দেওয়া হবে না। অজুহাত আর বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তাদের স্বপ্নই রয়ে যাবে। আমরা সংবিধানকে সম্মান করি। তারেক রহমান মিস্টার টেন পার্সেন্ট, তিনি এখন পালিয়েছেন। তারা আবার গণতন্ত্র উদ্ধারের নামে অরাজকতা সৃষ্টি করতে চায়। বাংলার মানুষ আজ তাদের অধিকার ফিরে পেয়েছে’।

তিনি আরো বলেন, বিএনপি জামায়াতের অপরাধ পাহাড় সমান, তাদের মানুষ কেন ভোট দেবে? আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করব। আওয়ামী লীগের প্রতিটি ইউনিট নৌকার জন্য কাজ করব’।

মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চোকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ মাদারীপুর জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত