আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র কোনো দেশে নিষেধাজ্ঞা দিয়ে সফল হয়নি : মোমেন

যুক্তরাষ্ট্র কোনো দেশে নিষেধাজ্ঞা দিয়ে সফল হয়নি : মোমেন

মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দেশেই নিষেধাজ্ঞা দিয়ে সফল হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে আমাদের সুন্দর আলোচনা হয়েছে। যে সাংবাদিক লিখেছেন আলোচনা মাঝপথে থেমে গিয়েছিল তিনি মিথ্যাবাদী। তিনি আহাম্মকের স্বর্গে আছেন। গতকাল বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ব্রিফিংয়ে তিনি বাংলাদেশ-ভারতের মধ্যে ভিসামুক্ত ভ্রমণের বিষয়ে প্রস্তাব দেওয়ার কথাও জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বাংলাদেশ সরকার কী উদ্যোগ নিয়েছে, সে বিষয়ে জানতেই মার্কিন প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল বাংলাদেশে এসেছে। তাদের কাছে দেশের নির্বাচনি পরিস্থিতি তুলে ধরা হয়েছে, সব বিষয় তাদের ইতিবাচক মনে হয়েছে।

এ কে আবদুল মোমেন আরও বলেন, ২৪ অক্টোবর ব্রাসেলসে আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। ভারতে বাংলাদেশিদের ভিসামুক্ত যাতায়াত নিশ্চিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইওরা সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করা হয়েছে বলেও জানান আবদুল মোমেন। বাংলাদেশ-ভারতের মধ্যে ভিসামুক্ত ভ্রমণের বিষয়ে প্রস্তাব ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, কলম্বোয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনের সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা হয়েছে। সে সময় তাঁকে জানিয়েছি, আপনারা অনেক ভিসা দেন। কিন্তু ভিসা পেতে এখন দেরি হচ্ছে। মেডিকেল ভিসার ক্ষেত্রেও দেরি হচ্ছে। তখন তিনি জানিয়েছেন, এ বিষয়ে ঢাকার হাইকমিশনের সঙ্গে আলাপ করবেন। সিলেটে কয়েকদিন আগে বাংলাদেশ-ভারতের মধ্যে সংলাপ হয়েছে। সেখানে দুই দেশের মধ্যে ভিসামুক্ত ভ্রমণের জন্য প্রস্তাব তোলা হয়েছে। আমরা দুই দেশের মধ্যে ভিসামুক্ত যাতায়াত চাই। এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, শ্রীলঙ্কায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে ভিসামুক্ত ভ্রমণের বিষয়টি তুলে ধরেছি। তিনি বলেছেন, এটা নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে হবে। তিনি ‘না’ বলেননি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত