আপডেট :

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

৩১ ডিসেম্বর অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৩১ ডিসেম্বর অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনকে সামনে রেখে এ বছর ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। ওড়ানো যাবে না ফানুস।

 

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে বড়দিন ও থার্টি ফার্স্ট উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় মোড়ে মোড়ে চেকপোস্ট বসানোর কথাও উল্লেখ করেন তিনি।

গত শতকের শেষের দিক থেকে ইংরেজি নববর্ষ উদযাপনের আয়োজন জনপ্রিয় হতে থাকে বাংলাদেশে। এই উদযাপনে মাঝেমধ্যে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার খবর আসায় এই আয়োজনে কড়াকড়িও আরোপ করা হয়।

এবার দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাতদিন আগে থার্টি ফাস্ট হবে। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এর মধ্যেই বেড়েছে।

নির্বাচনে কথা উল্লেখ করে আসাদুজ্জামান কামাল বলেন, ‘৩১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টার পর থেকে দেশের কোন উন্মুক্ত স্থানে কোন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘কারণ, ৭ জানুয়ারি নির্বাচন। কেউ অনুষ্ঠান করতে চাইলে ইনডোর বা ঘরে করতে হবে।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২৫ ডিসেম্বর খ্রিস্টধর্মাবলম্বীদের সব চেয়ে বড় অনুষ্ঠান, বড়দিন পালন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৪-২৬ ডিসেম্বর পর্যন্ত চার্চের আশেপাশের এলাকায় গোয়েন্দা বাহিনীর সতর্ক অবস্থান থাকবে। আর্চওয়ে, সিসি ক্যামেরা রাখতে বলা হয়েছে।’

এরপরও যেকোনো ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ দেখলে ৯৯৯-এ ফোন দিতে অনুরোধ করেন আসাদুজ্জামান কামাল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত